Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

'৩৫ দিনে ৩ বার হামলা! আমি কী করেছি?’ মিছিলে তরল নিয়ে হামলার ঘটনায় বিজেপিকে তোপ কেজরিওয়ালের

পুরো পরিস্থিতির জন্য বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

'৩৫ দিনে ৩ বার হামলা! আমি কী করেছি?’ মিছিলে তরল নিয়ে হামলার ঘটনায় বিজেপিকে তোপ কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল

শেষ আপডেট: 1 December 2024 16:36

দ্য ওয়াল ব্যুরো: শনিবারই দলীয় কর্মী, সমর্থকদের সঙ্গে পদযাত্রায় বেরিয়ে হামলার শিকার হয়েছিলেন। এক যুবক আচমকা তাঁর মুখে তরল ছুড়ে মারেন বলে অভিযোগ। রবিবার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, ‘আমার উপর ছোড়া তরল ক্ষতিকারক ছিল। এটি খুব বিপজ্জনক হতে পারত। গত ৩৫ দিনে এই নিয়ে আমার উপর তিনবার হামলা হল। এতে আমার দোষ কোথায়?’

পুরো পরিস্থিতির জন্য বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল জানান, ‘দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। এখানে মানুষ রীতিমতো ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। আমি দিল্লির নাগরিক, মুখ্যমন্ত্রীও হয়েছি। ভেবেছিলাম পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু তা হয়নি।’

শনিবার দক্ষিণ দিল্লির মালব্যনগর এলাকায় দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা করছিলেন কেজরিওয়াল। ঘটনাস্থলে যথেষ্ট ভিড় ছিল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও ছিলেন। ঠিক এই সময়ই সকলের নজর এড়িয়ে কেজরিওয়ালের সামনে চলে আসে এক যুবক। হাতে থাকা গ্লাসের তরল ছুড়ে মারে তাঁর মুখে! যদিও তাঁকে পাকড়াও করে মারধর শুরু করে আপ কর্মীরা। তারপর তাঁকে গ্রেফতার করে পুলিশ।

যদিও বিজেপি পুরোটাকেই কেজরিওয়ালের ‘নাটক’ বলে পাল্টা অভিযোগ করেছে। পুরোটাই আপ নেতার মস্তিষ্কপ্রসূত বলে কটাক্ষ করেছে। এই প্রসঙ্গে রবিবার সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল মনে করিয়ে দেন, ‘দিল্লির আইনশৃঙ্খলা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের হাতে রয়েছে। আমি আগেও বারবার অভিযোগ জানিয়েছি। ভেবেছিলাম তিনি এ বিষয়ে পদক্ষেপ নেবেন। কিন্তু শনিবার আমার উপর হামলা হল। আপ প্রধান মনে করিয়ে দেন, তরলটি ক্ষতিকারক ছিল। বড় ক্ষতি হয়ে যেতেই পারত।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ‘নরেশ বালানকে গ্রেফতার করে শাহের মন্ত্রক বুঝিয়ে দিয়েছে, গুণ্ডাদের বিরুদ্ধে অভিযোগ করলে নিজেকেই গ্রেফতার হতে হবে। আমাদের বিধায়ক গুণ্ডাদের হামলার মুখে পড়েন। উল্টে তাঁকেই গ্রেফতার করা হল।’

তবে দিল্লি পুলিশ জানতে পেরেছে ওটা শুধু জল ছিল। অশোক ঝাঁ নামের ওই যুবক এখন পুলিশি হেফাজতেই রয়েছে। কেজরিওয়ালের কোনও বক্তব্যকে পাত্তা দেয়নি বিজেপি। তাদের পাল্টা দাবি, অরবিন্দ কেজরিওয়াল নিজের পুরনো ফর্মে ফিরে গেছেন। রাজনৈতিকভাবে সফল হতে পারছেন না, তাই এই ধরনের কাজ করাচ্ছেন লোক দিয়ে। এটা মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়। সবটাই নাটক।


```