পুলিশ জানিয়েছে, বাড়িতে ঢুকে তাঁরা দেখতে পান, রান্নাঘর এলোমেলো, গ্যাসে রাখা কড়াইতে কিছু রান্না করা হয়েছে, পাশে পড়ে আছে আধা খোলা ম্যাগির প্যাকেট। দেশলাই বাক্স, লাইটারও পড়ে ছিল।

ছবি-এআই
শেষ আপডেট: 18 June 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: চুরি করতে এসেছিল নাকি পিকনিক, চোরের কাণ্ডকারখানা দেখে অবাক পুলিশও। ম্যাগি রান্না করা থেকে শুরু করে এসি চালিয়ে বিশ্রাম, ফাঁকা বাড়ি পেয়ে কী না করেছে! শেষে গোটা ঘর তছনছ করে চম্পট দেয় তারা (Thieves Ate Noodles, Turned On Air Conditioner)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh News) রাজধানী লখনউয়ের এক বাড়িতে।
বাড়ির মালিক, এক অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক, বর্তমানে চিকিৎসার কারণে দিল্লিতে রয়েছেন। সেই ফাঁকেই চোরেরা বাড়িতে ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে, বাড়িতে ঢুকে তাঁরা দেখতে পান, রান্নাঘর এলোমেলো, গ্যাসে রাখা কড়াইতে কিছু রান্না করা হয়েছে, পাশে পড়ে আছে আধা খোলা ম্যাগির প্যাকেট। দেশলাই বাক্স, লাইটারও পড়ে ছিল।
বেডরুমে বিছানায় পড়ে ছিল থালা, দেখে বোঝাই যাচ্ছে ওই থালায় ম্যাগি খাওয়া হয়েছে (Thieves Ate Noodles, Turned On Air Conditioner)। এছাড়াও চারপাশে ছড়ানো জামাকাপড়, সব আলমারি খুলে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে জিনিসপত্র।
পুলিশের সন্দেহ, চোরেরা কেবল দামী জিনিস খোঁজেনি বরং দীর্ঘ সময় বাড়ির ভিতরে কাটিয়েছে। ঘরে এসি চালু ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে, তাঁরা ঘামে অস্থির হয়ে কিছুক্ষণের জন্য আরামও করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, বাড়ির সব লকার ভাঙা। বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, সমস্ত গয়না তাঁরা দিল্লিতে নিয়ে গেছেন, ফলে বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে পরিবারটি।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, বাড়ির সদস্যরা ফিরলে পুরো ঘটনার লিখিত বিবরণ নিয়ে মামলা রুজু করা হবে। আপাতত আশেপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।