Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শ্বাসরুদ্ধ দিল্লি! ঘন কুয়াশা–স্মগে বিপর্যস্ত জনজীবন, দেরিতে চলছে ফ্লাইট, ট্রেন

দিল্লির মোট ৪০টি দূষণ মাপার কেন্দ্রের মধ্যে ১৬টিতেই বাতাসের মান ‘ভয়াবহ’ পর্যায়ে রয়েছে। দূষণের জেরে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

শ্বাসরুদ্ধ দিল্লি! ঘন কুয়াশা–স্মগে বিপর্যস্ত জনজীবন, দেরিতে চলছে ফ্লাইট, ট্রেন

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 December 2025 09:16

দ্য ওয়াল ব্যুরো: ঘন স্মগে ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি (Thick Smog Blankets Delhi)। শনিবার সকালে শহরের বায়ুগুণ সূচক (AQI) ছিল প্রায় ৩৮০, যা ‘খুব খারাপ’ শ্রেণির মধ্যে পড়ে (Air Quality Likely To Worsen)। দূষণের জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়ান ও ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে (Flight, Train)। সকাল থেকেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

প্রগতি ময়দান সংলগ্ন ভৈরব মার্গ এলাকায় সকাল ৭টায় AQI পৌঁছায় ৪৩৩-এ। রাস্তায় অনেক গাড়িকেই হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গিয়েছে। দিল্লির মোট ৪০টি দূষণ মাপার কেন্দ্রের মধ্যে ১৬টিতেই বাতাসের মান ‘ভয়াবহ’ পর্যায়ে রয়েছে।

আনন্দবিহার ও জাহাঙ্গিরপুরিতে পরিস্থিতি সবচেয়ে খারাপ। আনন্দবিহারে AQI ছিল ৪২৮, জাহাঙ্গিরপুরিতে ৪২৫। দুই এলাকাতেই বাতাসে সূক্ষ্ম ধূলিকণা (PM2.5) দূষণের প্রধান কারণ।

ঘন স্মগের কারণে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করেছে। জানানো হয়েছে, দৃশ্যমানতা কম থাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে উড়ানের তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমানবন্দরের তথ্য অনুযায়ী, রানওয়েতে দৃশ্যমানতা কখনও ৮০০, কখনও ১২০০ মিটারের মধ্যে ঘোরাফেরা করছে। এর জেরে একাধিক উড়ান দেরিতে চলছে।

রেল চলাচলেও ধাক্কা লেগেছে। ৩০টির বেশি ট্রেন গড়ে তিন থেকে চার ঘণ্টা দেরিতে চলছে। ভূবনেশ্বর-নয়াদিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস প্রায় আট ঘণ্টা দেরিতে চলছে। কাটিহার-দিল্লি চম্পারণ হামসফর এক্সপ্রেসও দীর্ঘ সময় পিছিয়ে পড়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার ও রবিবার দিল্লি ও সংলগ্ন এলাকায় ঘন থেকে অতিঘন কুয়াশা থাকতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে শনিবারের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।

এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, আগামী কয়েক দিনে দিল্লির বাতাসের মান আরও খারাপ হতে পারে। রবিবার ও সোমবার বাতাস ‘ভয়াবহ’ পর্যায়ে পৌঁছনোর আশঙ্কা রয়েছে।

দূষণের জেরে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।


```