উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলীয় অঞ্চলের পিআইবি (PIB) ও সিবিসির মহানির্দেশক টি ভি কে রেড্ডির উপস্থিতি ছিলেন।
.jpg.webp)
‘বন্দে মাতরমের ১৫০ বছর’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন
শেষ আপডেট: 4 January 2026 00:05
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) শনিবার নদিয়া জেলার কল্যাণীর সেন্ট্রাল পার্কে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় যোগাযোগ বা সঞ্চার ব্যুরোর ‘বন্দে মাতরমের ১৫০ বছর’ শীর্ষক প্রদর্শনীর (150 Years of Vande Mataram' in Kalyani) উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলীয় অঞ্চলের পিআইবি (PIB) ও সিবিসির মহানির্দেশক টি ভি কে রেড্ডির উপস্থিতি ছিলেন। উদ্বোধনী ভাষণে শান্তনু ঠাকুর ‘বন্দে মাতরমের ১৫০ বছর’ উপলক্ষে প্রদর্শনী আয়োজনের জন্য সিবিসির উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কাছে বিষয়টি তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করে এবং বঙ্গ সংস্কৃতি উৎসবে মূল্য সংযোজন করে।
আইকপ কর্মসূচির অধীনে ‘বন্দে মাতরমের ১৫০ বছর’, ভিবি–জি রাম জি আইন ২০২৫-এর সুবিধাসমূহ, শ্রম সংস্কার, সাইবার অপরাধ, মিশন লাইফ এবং নারী ও শিশু স্বাস্থ্য-সহ বিভিন্ন বিষয়ে সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি আগামী ৬ জানুয়ারি, ২০২৬ তারিখে সমাপ্ত হবে।