Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লালকেল্লা, চাঁদনি চকের কাছে লশকরের বিস্ফোরণের ছক, নিশানায় মন্দিরও, দিল্লিতে হাই অ্যালার্ট

সতর্কতার পেছনে ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে (Islamabad) একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কারণ হিসেবে দেখা হচ্ছে। ওই ঘটনায় ৩১ জন নিহত ও শতাধিক আহত হন। 

লালকেল্লা, চাঁদনি চকের কাছে লশকরের বিস্ফোরণের ছক, নিশানায় মন্দিরও, দিল্লিতে হাই অ্যালার্ট

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লশকর-ই-তৈবা (Lashkar-e-Taiba) আইইডি হামলার ছক কষেছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 21 February 2026 11:10

দ্য ওয়াল ব্যুরো: রাজধানীর কেন্দ্রস্থলে জঙ্গি হামলার আশঙ্কায় হাই অ্যালার্ট জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি। সূত্রের খবর, লালকেল্লা সংলগ্ন এলাকা এবং চাঁদনি চকের ভিড়ভাট্টা বাজার, এমনকী একটি বিখ্যাত মন্দিরও সম্ভাব্য টার্গেট হতে পারে। গোয়েন্দা সূত্রে ইঙ্গিত মিলেছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লশকর-ই-তৈবা (Lashkar-e-Taiba) আইইডি হামলার ছক কষেছে। সংস্থাগুলির দাবি, ভারতে বড়সড় নাশকতার চেষ্টা হতে পারে। এমন আশঙ্কায় রাজধানী জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, মিশ্র ধর্মীয় এলাকা এবং জনবহুল বাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইসলামাবাদ বিস্ফোরণের ‘প্রতিশোধ’?

এই সতর্কতার পেছনে ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে (Islamabad) একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কারণ হিসেবে দেখা হচ্ছে। ওই ঘটনায় ৩১ জন নিহত ও শতাধিক আহত হন। সূত্রের দাবি, ওই ঘটনার জেরে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করতে পারে জঙ্গিগোষ্ঠীটি।

লালকেল্লা বিস্ফোরণের স্মৃতি এখনও তাজা

এই সতর্কতা এসেছে গতবছর ১০ নভেম্বর লালকেল্লার (Red Fort) কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের তিন মাসের মধ্যেই। ওই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়, আহত হন অন্তত ২৪ জন। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরকভর্তি একটি গাড়ি ফেটে একাধিক যানবাহনে আগুন ধরে যায়। ডিএনএ পরীক্ষায় জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমর মহম্মদ ওরফে উমর উন নবী। একই দিনে রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২,৯০০ কেজি বিস্ফোরক— অ্যামোনিয়াম নাইট্রেট-সহ উদ্ধার হয়।

তদন্তকারীরা মডিউলের দুই মূল সদস্য ডা. মুজাম্মিল শাকিল ও ডা. আদিল রাঠেরকে গ্রেপ্তার করার পরই উমর মহম্মদ আতঙ্কিত হয়ে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ। বর্তমানে দিল্লিজুড়ে কড়া নজরদারি চলছে। নিরাপত্তা বাহিনী জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, তবে অযথা আতঙ্ক না ছড়ানোরও আবেদন জানিয়েছে।


```