Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মন্দিরও ভেঙেছে’, মসজিদ ভাঙার বিরুদ্ধে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, রাস্তা চওড়া করতে বাধা নেই

আদালত আরও জানিয়েছে, একই প্রকল্পের জন্য এলাকায় থাকা একটি মন্দির, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক বাড়ির অংশও ভাঙা হয়েছে। শুধু মসজিদই নয়, সব ধর্মীয় ও বেসরকারি স্থাপনার ক্ষেত্রেই একই নিয়ম অনুসরণ করা হচ্ছে। তবে মামলায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও আদালতের বিবেচনাধীন

‘মন্দিরও ভেঙেছে’, মসজিদ ভাঙার বিরুদ্ধে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, রাস্তা চওড়া করতে বাধা নেই

সুপ্রিম কোর্ট।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 17 October 2025 20:53

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের ৪০০ বছরের পুরনো মনসা মসজিদের সামনে থাকা খোলা প্রাঙ্গণ ভাঙার বিরুদ্ধে দায়ের করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই অংশ ভাঙা হলেও মসজিদের মূল কাঠামো অক্ষত থাকবে এবং জনস্বার্থে নেওয়া রোড সম্প্রসারণ প্রকল্পে কোনও বাধা তৈরি হবে না। এর আগে গুজরাত হাই কোর্ট মসজিদের প্রাঙ্গণের কিছু অংশ ভাঙার অনুমতি দিয়েছিল। সেই রায় চ্যালেঞ্জ করে একটি আবেদন দায়ের করা হয়। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, হাইকোর্টের রায়ই বহাল থাকবে। আদালতের পর্যবেক্ষণ, “এই মসজিদের মূল কাঠামো ভাঙা হচ্ছে না, বরং মসজিদের সামনের খোলা জায়গা কিছুটা অংশ ভাঙা পড়ছে। রাস্তা চওড়া করতে এই অংশ ভাঙা প্রয়োজনীয়।”

আদালত আরও জানিয়েছে, একই প্রকল্পের জন্য এলাকায় থাকা একটি মন্দির, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক বাড়ির অংশও ভাঙা হয়েছে। শুধু মসজিদই নয়, সব ধর্মীয় ও বেসরকারি স্থাপনার ক্ষেত্রেই একই নিয়ম অনুসরণ করা হচ্ছে। তবে মামলায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও আদালতের বিবেচনাধীন— মসজিদটি ওয়াকফ সম্পত্তি কি না এবং গুজরাত ওয়াকফ বোর্ড কি ক্ষতিপূরণ দাবি করতে পারে। এই বিষয়ে পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই রায়ে সুপ্রিম কোর্ট জনস্বার্থে পরিকাঠামো সম্প্রসারণের পক্ষে অবস্থান স্পষ্ট করল। আদালতের মতে, কোনও ধর্মীয় স্থাপনা যদি সরাসরি জনসাধারণের কাজে বাধা সৃষ্টি করে, তাহলে ন্যায্য পদ্ধতিতে সেটি পুনর্বিন্যাস বা আংশিক ধ্বংস করা যেতে পারে—তবে মূল কাঠামো রক্ষা করার শর্তে।


```