Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজারে দেনা, ধার শোধ করতে অনলাইন ভিডিও দেখে প্রেমিককে খুন! দেহ টুকরো করে ভাগাড়ে ফেলল অভিযুক্ত

অনলাইনে সার্চ করে, সোশ্যাল মিডিয়া ঘেঁটে নানা ভিডিও দেখে আইডিয়া সংগ্রহ করে। সেই হিসেবে ছুরিও কেনে বলে অভিযোগ।

বাজারে দেনা, ধার শোধ করতে অনলাইন ভিডিও দেখে প্রেমিককে খুন! দেহ টুকরো করে ভাগাড়ে ফেলল অভিযুক্ত

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 October 2025 20:47

দ্য ওয়াল ব্যুরো: আবারও অনলাইন ভিডিও দেখে আইডিয়া নিয়ে ঠান্ডা মাথায় খুন! শুধু তাই নয় টুকরো টুকরো করে ফেলা হল দেহ। এই ঘটনায় এক মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করল তেলঙ্গানা পুলিশ। গত ১৬ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে কামেপাল্লি থানার অধীনের এক এলাকায়।

জানা গিয়েছে, মৃত ব্যক্তি কামেপাল্লি গ্রামের বাসিন্দা, থাকতেন হায়দরাবাদে। তিনি জমি-বাড়ি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর ২২ সেপ্টেম্বরে তাঁর ভাই থানায় মিসিং ডায়েরি করেন। সেই সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করতে খুনের ঘটনা সামনে আসে। মূল অভিযুক্ত-সহ আরও দুই সহযোগীর খোঁজ পায় পুলিশ। তাঁদের গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে চাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত ৩৬ বছরের এক ব্যক্তি। ফার্মাসিতে মাস্টার্স করেছেন তিনি কিন্তু বর্তমানে ঋণের জালে জর্জরিত ছিলেন এবং ওমানে যাওয়ার খরচ জোগাড়ের জন্যই খুন করেন। তারপর মৃত ব্যক্তির থেকে সোনার গয়না এবং নগদ টাকা চুরি করেন।

পুলিশ আরও জানায়, তিনি অনলাইনে ভিডিও দেখে হত্যার পরিকল্পনা করেন।

সূত্র মারফত খবর, অভিযুক্তের সঙ্গে মৃত ব্যক্তির খাম্মামের এক লাইব্রেরিতে আলাপ হয়। তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন। ভুক্তভোগী মাঝে মাঝেই প্রেমিককে টাকা দিতেন। যেহেতু তাঁর আর্থিক অবস্থা ভাল ছিল, তাই খুন সমস্ত টাকা এবং সোনার গয়না হাতিয়ে নেওয়ার প্ল্যান মাথায় আসে অভিযুক্তের।

অনলাইনে সার্চ করে, সোশ্যাল মিডিয়া ঘেঁটে নানা ভিডিও দেখে আইডিয়া সংগ্রহ করে। সেই হিসেবে ছুরিও কেনে বলে অভিযোগ।

খুনের দিন (১৬ সেপ্টেম্বর), অভিযুক্ত প্রেমিকের বাড়ি যখন যান, তিনি ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে পরিকল্পনামাফিক তাঁর গলা কেটে ও একাধিকবার ছুরির আঘাতে খুন করেন তাঁকে। এরপর দেহের অংশ টুকরো টুকরো করে ফেলে। তারপর তা কম্বলে মুড়ে মোটরবাইকে করে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দেন। তারপর বাড়ি থেকে সমস্ত প্রমাণ সরিয়ে ফেলার জন্য রক্তের দাগ মুছে ফেলেন।

পুলিশ ইতিমধ্যেই মোটরবাইক, দু'টি ছুরি, সোনার চেইন ও মৃতদেহের অংশ উদ্ধার করেছে।


```