Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির টুকরো টুকরো দেহ! ভরে রাখা ছিল ট্রাঙ্কে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এতাহ জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) শ্যাম নারায়ণ সিং। তিনি গোটা এলাকা পরিদর্শন করেন এবং কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। 

প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির টুকরো টুকরো দেহ! ভরে রাখা ছিল ট্রাঙ্কে

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 September 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির খণ্ড বিখণ্ড দেহ। উত্তরপ্রদেশের এতাহ জেলার মালাওয়ান এলাকায় এই ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ একটি বড় ট্রাঙ্কের মধ্যে ভরে রাখা ছিল (UP Man's Body Found In Trunk In Neighbour's House)।  

পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করেই এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়। মৃতের মোবাইলের শেষ লোকেশন প্রতিবেশী ইন্দ্রপাল সিংয়ের বাড়িতে ধরা পড়ে। এরপরই পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায় এবং ট্রাঙ্কের মধ্যে থেকে জুজহার সিং নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে (UP Man's Body Found In Trunk)।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এতাহ জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) শ্যাম নারায়ণ সিং। তিনি গোটা এলাকা পরিদর্শন করেন এবং কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এক পুলিশকর্মী জানিয়েছেন, রবিবারই জুজহার সিং নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পরিবারের তরফে থানায় অভিযোগ জানানোর পরই তাঁর মোবাইল নজরদারিতে রাখা হয়। লোকেশন থেকে সূত্র পেয়ে পুলিশ যখন ইন্দ্রপাল সিংয়ের বাড়িতে হানা দেয়, তখনই এই খুনের ঘটনা প্রকাশ্যে আসে।

এলাকায় দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি হয়। সেই সুযোগে অভিযুক্ত ইন্দ্রপাল সিংয়ের পরিবার পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক টিম গিয়ে তদন্ত করেছে। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যাতে দোষীদের চিহ্নিত করা যায়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের কারণ এখনও স্পষ্ট নয়, তদন্ত চলছে। এদিকে এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ জমা পড়েনি।


```