Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ট্রাজিক নায়ক তেজস্বী, মহাজোটের বিপর্যয়েও যাদবকুলের ‘তেজ’ ধরে রাখলেন মহাযুদ্ধের ঘোড়া

দিনভর ব্যাপক টানাপড়েনের পর শেষমেশ ১১ হাজার ভোটে জয় ছিনিয়ে এনেছেন তেজস্বী।

ট্রাজিক নায়ক তেজস্বী, মহাজোটের বিপর্যয়েও যাদবকুলের ‘তেজ’ ধরে রাখলেন মহাযুদ্ধের ঘোড়া

মহাগাঁটবন্ধন একেবারে ধসের মুখে পড়েছে বিহারে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 14 November 2025 18:38

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের ট্রাজিক হিরো তেজস্বী যাদব। দিনভর ব্যাপক টানাপড়েনের পর শেষমেশ ১১ হাজার ভোটে জয় ছিনিয়ে এনেছেন তেজস্বী। কিন্তু, তাঁর নেতৃত্বে মহাগাঁটবন্ধন একেবারে ধসের মুখে পড়েছে বিহারে। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন লালুপ্রসাদ-রাবড়ি দেবীর পুত্র। বাবা-মা দুজনেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি নিজে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অথচ, এবার শেষ ফলে শেষ হাসি হেসেছে নীতীশ-মোদী নেতৃত্বাধীন এনডিএ জোটই। সেই সব দিক থেকে তেজস্বী যাদবই হলেন, পাটলিপুত্র মহাযুদ্ধের একমাত্র করুণরসের নায়ক।

রাঘোপুর আসনে ভোটগ্রহণ হয়েছিল প্রথম দফায়। ভোট পড়েছিল ৬৪.০১ শতাংশ। ভারতীয় জনতা পার্টি এই আসনে প্রার্থী করেছিল একদা রাবড়ি দেবীকে পরাস্ত করা প্রার্থী সতীশকুমার যাদব। জন সুরজ প্রার্থী ছিলেন চঞ্চল সিং। দিনভর তেজস্বী বেশ কিছুটা পিছিয়ে ছিলেন সতীশ যাদবের থেকে। দশম রাউন্ডের পর থেকে চিত্রটা বদলাতে শুরু করে।

রাঘোপুর বরাবরই যাদব পরিবারের খাসতালুক। অতীতে এই কেন্দ্র থেকেই জিতে এসেছেন লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবী। এবারে জন সুরজ পার্টি তেজস্বীর জয়ের পথে প্রথম থেকেই কাঁটা হয়ে দাঁড়ায়। তবে তেজস্বীর সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে মহাজোটের মহা পরাজয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাজোট মাত্র ৩৩টি আসনে জয় পেয়েছে বা এগিয়ে রয়েছে। মাত্র ২৩টি রয়েছে আরজেডির দখলে। তার থেকেও করুণ দশা কংগ্রেস ও বামেদের।

অথচ গোড়া থেকেই তেজস্বী এবার সরকার বিরোধী জোর প্রচার চালিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভোট অধিকার যাত্রা করেছেন। সে সময় বিপুল জনসমর্থন পেয়েছেন দুজনে। তা সত্ত্বেও শুক্রবার দিনের শেষে সূর্য ডুবে গিয়েছে মহাজোটের। শেষ পর্যন্ত দাঁত কামড়ে লড়াই চালিয়েও সরকার বদল করতে ব্যর্থ হয়েছেন জোট সেনাপতি।

যদিও শুক্রবার সকালে ভোটগণনা শুরু হওয়ার কয়েক মিনিট আগে আরজেডি নেতা তেজস্বী যাদব তাঁর বাবা লালুপ্রসাদ এবং দিদি লোকসভা সদস্য মিসা ভারতীকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে বলেনআমরা জিততে চলেছি। সকলকে ধন্যবাদ। পরিবর্তন আসতেই চলেছে। আমরা সরকার গড়তে চলেছি।


```