Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

'২০২০-র ভুল আবার হলে মানুষই তার জবাব দেবে', বিহারের ভাগ্য নির্ধারণের আগে হুঁশিয়ারি তেজস্বীর

তেজস্বী দাবি করেন, “আমরা স্বচ্ছ ব্যবধানে জিতছি। আশা করি, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে গণনা সম্পন্ন করবে।”

'২০২০-র ভুল আবার হলে মানুষই তার জবাব দেবে', বিহারের ভাগ্য নির্ধারণের আগে হুঁশিয়ারি তেজস্বীর

তেজস্বী যাদব

পৃথা ঘোষ

শেষ আপডেট: 13 November 2025 23:00

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিনই (Bihar election result 2025) নির্বাচনী উত্তাপ চরমে (Bihar politics)। বুধবার পাটনায় সাংবাদিক বৈঠকে (Patna Press Conference) রাজ্য জোট ‘মহাগঠবন্ধন’ (Mahagathbandhan)-এর নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) জানিয়ে দিলেন, তাঁদের জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, তা একপ্রকার স্পষ্ট। তবে প্রশাসনকে কড়া হুঁশিয়ারিও (RJD warning) দিলেন তিনি, “২০২০-র মতো ভুল যদি আবারও হয়, তাহলে জনগণই এর জবাব দেবে।”

২০২০ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তেজস্বী অভিযোগ করেন, “তখনও জনমত মহাগঠবন্ধনের পক্ষেই ছিল, কিন্তু কিছু নতজানু অফিসারের কারচুপির ফলে ফলাফল ঘুরে যায়।”

তেজস্বী বলেন, “আমরা নিশ্চিত, এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করছি। আমাদের কর্মীরা সব গণনাকেন্দ্রে সতর্ক হয়েই রয়েছেন।” তাঁর হুঁশিয়ারি, “যদি প্রশাসন আবার ২০২০ সালের মতো কোনও ভুল করে, সীমা লঙ্ঘন করে, সংবিধান-বহির্ভূত কিছু করে বা অন্য কারও নির্দেশে কাজ করে, তাহলে জনতা নিজেরাই ব্যবস্থা নেবে।”

তাঁর দাবি, এবার যেন সেই দৃশ্য না ফেরে, তার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তেজস্বীর কথায়, “যে সমস্ত অফিসার সীমা অতিক্রম করছেন, ২০২০ সালের ঘটনার পুনরাবৃত্তি করতে চাইছেন, তাঁদের মনে রাখা উচিত, এটা অপরাধ। গণনার সময় নিরপেক্ষতা বজায় রাখতেই হবে। জনগণের রায়কে সম্মান জানাতে হবে।”

তেজস্বীর মতে, বিহারের মানুষ এবার এনডিএ সরকারকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। অভিযোগ করে বলেন, “অফিসারদের ওপর দিল্লি থেকে নির্দেশ আসছে। ভোটগণনায় দেরি করানোর আশঙ্কাও রয়েছে, তবে আমাদের কর্মীরা সতর্ক।”

তিনি দাবি করেন, “আমরা স্বচ্ছ ব্যবধানে জিতছি। আশা করি, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে গণনা সম্পন্ন করবে।”

ফল ঘোষণার আগের রাতে তেজস্বীর বাসভবনে মহাগঠবন্ধনের শীর্ষ নেতৃত্ব বৈঠক করেন। রাত সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ওই বৈঠকে ভোটগণনার প্রতিটি ধাপ কড়াভাবে নজরদারির কৌশল নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন ভিআইপি নেতা মুকেশ সাহানি, সিপিআই(এমএল) লিবারেশন-এর সাধারণ সম্পাদক দিপঙ্কর ভট্টাচার্য এবং কংগ্রেসের বিহার ইন-চার্জ কৃষ্ণা আল্লাভারু।


```