Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

 লালুপ্রসাদের ছেলের ভাইরাল ভিডিও! মহাদেবের মূর্তি জড়িয়ে দুধ স্নান...

শিবভক্তির দৌলতে ফের খবরের শিরোনামে লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব!

 লালুপ্রসাদের ছেলের ভাইরাল ভিডিও! মহাদেবের মূর্তি জড়িয়ে দুধ স্নান...

মহাদেবকে জড়িয়ে দুধ স্নান তেজপ্রতাপের।

শেষ আপডেট: 7 July 2024 23:05

দ্য ওয়াল ব্যুরো: শিবভক্তির দৌলতে ফের খবরের শিরোনামে লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব!

অতীতে নীতীশ কুমারের মন্ত্রিসভায় (২০১৫-১৭ ) বিহারের পরিবেশ মন্ত্রী ছিলেন হাসানপুরের বিধায়ক তেজপ্রতাপ। তার আগে থেকেই তাঁর শিবভক্তি সর্বজনবিদিত। একবার লালুপুত্র একথাও জানিয়েছিলেন, শেষ জীবনে তিনি নিজেকে শিবের কাছে সমর্পণ করবেন।

রবিবার রথের দিনের ভাইরাল হল তেমনই একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, শিবমন্দিরে বাবা ভোলেনাথের লিঙ্গকে জড়িয়ে দুধ স্নান করছেন তেজপ্রতাপ। সামনে দাঁড়ানো এক সন্ন্যাসী নাগাড়ে 'হর হর মহাদেব' ধ্বনির সঙ্গে দুধের ঘড়া ঢেলে চলেছেন। ১ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওটি  নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন তেজপ্রতাপই। শেয়ার করার পর থেকেই সেটি কার্যত ভাইরাল।

ভিডিওটিতে তেজপ্রতাপ ট্যাগ করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এবং কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। কী কারণে লালুপুত্র তাঁদের ট্যাগ করেছেন তা অবশ্য স্পষ্ট নয়। 

ভিডিওর ক্যাপশনে লাল-পুত্র লিখেছেন, 'মহাদেবই আসল সত্যের প্রতীক। মহাদেবকে জড়িয়ে ধরা মানে নিজেকে খুঁজে পাওয়া। অনেক অশান্তির মাঝে শান্তিকে খুঁজে পাওয়াই হল মহাদেবকে খুঁজে পাওয়া।"

সূত্রের খবর, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাই ও বিধায়িকা চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্য রাই এর সঙ্গে বিয়ে হয়েছিল তেজপ্রতাপের। যদিও তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়নি।  বিয়ের বছরখানেক পর তেজপ্রতাপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদ করেন ঐশ্বর্য। 

অনেকের মতে, তখন থেকেই লালুপ্রসাদের ছেলের শিবভক্তি আরও বেড়ে গিয়েছে। মহাদেবকে জড়িয়ে ধরে শান্তি খুঁজে পেলেন কিনা, ভাইরাল হওয়া ভিডিওর পোস্টে তাও জানতে চেয়েছেন কৌতূহলী নেট নাগরিকদের একাংশ।


```