Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

অনুষ্কার সঙ্গে সম্পর্কে তেজপ্রতাপ? '১২ বছরের প্রেম' পোস্ট হতেই বললেন, 'ফেসবুক হ্যাক হয়েছে!'

প্রোফাইলে 'ইন এ রিলেশনশিপ' স্টেটাস দেওয়া হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই সেই পোস্ট মুছে ফেলা হয় এবং তেজপ্রতাপ দাবি করেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট 'হ্যাক' করা হয়েছিল। 

অনুষ্কার সঙ্গে সম্পর্কে তেজপ্রতাপ? '১২ বছরের প্রেম' পোস্ট হতেই বললেন, 'ফেসবুক হ্যাক হয়েছে!'

তেজপ্রতাপ যাদব

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 25 May 2025 09:04

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব। শনিবার তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে দাবি করা হয়েছিল, তিনি ১২ বছর ধরে এক যুবতীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। প্রোফাইলে 'ইন এ রিলেশনশিপ' স্টেটাস দেওয়া হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই সেই পোস্ট মুছে ফেলা হয় এবং তেজপ্রতাপ দাবি করেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট 'হ্যাক' করা হয়েছিল।

আরজেডি প্রধান লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, “আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করা হয়েছিল এবং আমার ছবি ভুয়োভাবে এডিট করে পোস্ট করা হয়েছে। এর মাধ্যমে আমাকে এবং আমার পরিবারকে অপমান করার চেষ্টা চলছে।”

ভাইরাল হয়ে যাওয়া সেই ফেসবুক পোস্টে তেজ প্রতাপ একটি তরুণীর সঙ্গে রয়েছেন— যার ক্যাপশনে লেখা ছিল, “ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি অনুষ্কা যাদব। আমরা একে অপরকে ১২ বছর ধরে চিনি। আমরা প্রেমে এবং ১২ বছর ধরে সম্পর্কে রয়েছি।” এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে যায়।

.

অনেকে প্রশ্ন তোলেন, ২০১৮ সালে ধুমধাম করে আয়োজিত বিয়েতে তেজ প্রতাপ যে ঐশ্বর্যা রাইয়ের (প্রাক্তন মুখ্যমন্ত্রী দরোগা রাইয়ের নাতনি) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সেই সম্পর্কের কী হল? উল্লেখ্য, বিয়ের কয়েক মাসের মধ্যেই ঐশ্বর্যা স্বামীর বাড়ি ছেড়ে চলে যান।

অভিযোগ ছিল, তেজ প্রতাপ ও তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তেজ প্রতাপ এখনও পর্যন্ত এই হ্যাক সংক্রান্ত বিষয়ে কোনও পুলিশে অভিযোগ জানিয়েছেন কি না, তা জানা যায়নি। তবে তিনি তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, “এই ধরনের গুজবে কান দেবেন না, এবং সতর্ক থাকুন।”
 


```