Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

চন্দ্রবাবু ৫ মন্ত্রী, রাজ্যকে বিশেষ মর্যাদার দাবি জানাবেন, শীর্ষ মন্ত্রক ছাড়তে নারাজ মোদী

চন্দ্রবাবু ৫ মন্ত্রী, রাজ্যকে বিশেষ মর্যাদার দাবি জানাবেন, শীর্ষ মন্ত্রক ছাড়তে নারাজ মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

শেষ আপডেট: 6 June 2024 18:22

দ্য ওয়াল ব্যুরো: এনডিএ অর্থাৎ মিলিজুলি সরকার গঠিত হলেও শাঁসালো মন্ত্রকগুলি নিজের হাতেই রাখবে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি। শরিক দলগুলির বিভিন্ন দাবিদাওয়া, আবদার-বায়না রাখতে হলেও সরকারের চাবিকাঠি নিজেদের হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মোদী-শাহ জুটি। যেমন, স্বরাষ্ট্র, অর্থ, রেল, প্রতিরক্ষা, তথ্য-সম্প্রচার, প্রযুক্তি, আইন-বিচার এবং সর্বোপরি বিদেশ মন্ত্রক পদ্ম শিবিরেই রাখার বিষয়ে অটল বিজেপি।

ইতিমধ্যেই অগ্নিবীর, অভিন্ন দেওয়ানি বিধি ও জাতিভিত্তিক জনগণনার দাবি উঠলেও অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবি জানাবে। বৃহস্পতিবার নাইডুর সভাপতিত্বে টিডিপির সংসদীয় দলের এক বৈঠকে ঠিক হয়েছে, তারা বিজেপির কাছে ৫টি ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রক চাইবে। এছাড়াও রাজ্য বিধানসভায় তাদের শরিক দল পবন কল্যাণের জনসেনা পার্টির জন্য ২টি মন্ত্রকের দাবি তোলা হবে।

অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে টিডিপি জিতেছে ১৬টি, জনসেনা ২ এবং বিজেপি ৩টি আসন দখল করেছে। এদিন নাইডুর উনডাবল্লির বাড়িতে আয়োজিত বৈঠকের পর দলের এক সাংসদ বলেন, আমরা প্রথমেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি পূরণের দাবি জানাব। রাজ্য ভাগ হওয়ার পর হায়দরাবাদ হাতছাড়া হওয়ায় আমাদের ব্যাপক রাজস্ব ক্ষতি হচ্ছে।

সূত্রে জানা গিয়েছে, দাবি বা বায়না যাই থাক না কেন, শরিক দলগুলিকে রাষ্ট্রমন্ত্রীর পদ দিয়ে সন্তুষ্ট রাখতে চায় বিজেপি। চন্দ্রবাবুর দল ছাড়াও লোক জনশক্তি পার্টি চিরাগ পাসোয়ান একটি ক্যাবিনেট ও একটি রাষ্ট্রমন্ত্রীর দাবিদার হতে পারেন। এছাড়াও জিতনরাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চাও একটি ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রক চাইতে চলেছে।


```