Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৮০ শতাংশ কর্মীর বেতনবৃদ্ধি! একইসঙ্গে ছাঁটাই ১২ হাজার, দ্বিমুখী সিদ্ধান্তে শোরগোল TCS-এ

এই সিদ্ধান্ত মূলত জুনিয়র ও মিড-লেভেল কর্মীদের জন্য প্রযোজ্য। তবে একই সঙ্গে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে তাদের।

৮০ শতাংশ কর্মীর বেতনবৃদ্ধি! একইসঙ্গে ছাঁটাই ১২ হাজার, দ্বিমুখী সিদ্ধান্তে শোরগোল TCS-এ

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 7 August 2025 11:02

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বৃহত্তম আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) বুধবার কর্মীদের ই-মেলে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে সংস্থার ৮০ শতাংশ কর্মীর বেতনবৃদ্ধি হবে। এই সিদ্ধান্ত মূলত জুনিয়র ও মিড-লেভেল কর্মীদের জন্য প্রযোজ্য। তবে একই সঙ্গে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে তাদের।

TCS-এর চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাখাড এবং CHRO ডিজিগনেট কে. সুদীপ এই সিদ্ধান্তের কথা কর্মীদের ই-মেলে জানিয়েছেন। সেখানে লেখা হয়েছে, 'C3A গ্রেড পর্যন্ত সমস্ত যোগ্য কর্মীর জন্য বেতনবৃদ্ধি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এটি কার্যকর হবে ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে। সংস্থার ৮০ শতাংশ কর্মী এই সুযোগের আওতায় আসবেন।'

তবে বেতনবৃদ্ধির হার ঠিক কত, তা ই-মেলে উল্লেখ করা হয়নি। TCS-এর পক্ষ থেকে পরে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আমরা নিশ্চিত করছি, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আমাদের প্রায় ৮০ শতাংশ কর্মীর জন্য বেতনবৃদ্ধি কার্যকর হবে।'

কিন্তু এই সুখবরের মধ্যেই দুঃসংবাদও রয়েছে। সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, 'ফিউচার-রেডি অর্গানাইজেশন' তৈরি করতে গিয়ে তাদের কর্মীসংখ্যা পুনর্গঠন করতে হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় ২ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে, যাদের মধ্যে বেশিরভাগই মধ্য ও উচ্চপদস্থ কর্মী। অর্থাৎ চলতি বছর সংস্থার ১২ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন।

TCS-এর বক্তব্য, 'আমরা এখন প্রযুক্তি ক্ষেত্রে নতুন বিনিয়োগ, AI স্কেলে রোলআউট, নতুন বাজারে প্রবেশ, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মী কাঠামোর রদবদলের দিকে মন দিচ্ছি। তারই অংশ হিসেবে রিস্কিলিং ও রিডিপ্লয়মেন্টের নানা কর্মসূচি চালু হয়েছে। যাঁদের পুনঃনিয়োগ সম্ভব নয়, তাঁদের ছেড়ে দেওয়া হবে সংস্থা থেকে।'

এই ছাঁটাই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি মহলে বিতর্ক দানা বেঁধেছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, গোটা আইটি ইন্ডাস্ট্রিই হয়তো এক বড় রিসেটের মুখোমুখি, বিশ্বজুড়ে অর্থনৈতিক টানাপোড়েন, আমেরিকার শুল্কনীতি এবং AI-র দ্রুত আগমনের জেরে যেভাবে বাজার বদলাচ্ছে, তাতে তার প্রভাব দীর্ঘস্থায়ী হতে চলেছে।

এই প্রেক্ষাপটে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, FY26-র প্রথম ত্রৈমাসিকে দেশের শীর্ষ আইটি সংস্থাগুলির আয় বৃদ্ধি এক অঙ্কেই সীমাবদ্ধ থেকেছে। জুন কোয়ার্টারে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক টানাপড়েনের কারণে ক্লায়েন্টদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, যার প্রভাব পড়ছে গোটা প্রযুক্তি বাজারেই।


```