Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে একলপ্তে ১২ হাজারের বেশি কর্মীকে বসিয়ে দিচ্ছে টিসিএস, কংগ্রেস বলল, অর্থনৈতিক ভূমিকম্প

ভারতীয়  বহুজাতিক কোম্পানি টিসিএস (Indian multinational IT company TCS) ঘোষণা করেছে তারা ১২ হাজার ২৬১ জন কর্মচারীকে চাকরি থেকে বসিয়ে দেবে।

ভারতে একলপ্তে ১২ হাজারের বেশি কর্মীকে বসিয়ে দিচ্ছে টিসিএস, কংগ্রেস বলল, অর্থনৈতিক ভূমিকম্প

টিসিএস

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 July 2025 09:06

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয়  বহুজাতিক কোম্পানি টিসিএস (Indian multinational IT company TCS) ঘোষণা করেছে তারা ১২ হাজার ২৬১ জন কর্মচারীকে চাকরি থেকে বসিয়ে দেবে (will lay off more than 12 thousands employees)। কোম্পানির ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কংগ্রেসের কমিউনিকেশন সেলের প্রধান তথা রাজ্যসভার সদস্য জয়রাম রমেশ (Chief of Nation congress and Rajya Sabha MP Jairam Ramesh) এক্স পোস্টে তথ্য প্রযুক্তি সংস্থাটির এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর কথায়, এই ঘোষণা অর্থনীতিতে ভূমিকম্প। আশা করব, এতে কোনও আফটার শক বা পুনর্কম্পন হবে না।

তথ্য প্রযুক্তির বহুজাতিক সংস্থা টিসিএসের মোট কর্মচারীর সংখ্যা ছয় লাখ ১৩ হাজারের কিছু বেশি। ভারতের কোনও বহুজাতিক সংস্থায় এত মানুষ চাকরি করেন না। অতিসম্প্রতি টিসিএস পাঁচ হাজার নতুন কর্মী নিয়োগ করে। তারপরই ভারতে মাঝারি ও শীর্ষ স্তরে ১২ হাজারের বেশি তথ্য প্রযুক্তির আধিকারিককে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি। ওয়াকিবহাল মহলের আশঙ্কা তথ্য প্রযুক্তির আরও অনেক প্রতিষ্ঠান কর্মী ছাটাইয়ের পথে হাঁটতে পারে।

প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়েছে তারা উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিয়ে ওই কর্মীদের চাকরি থেকে বসিয়ে দেবে। পরবর্তী সময়ে তারা যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ পান তারজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে ওই কর্মীদের।


```