Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'সব বাঙালিই ভারতের', মন্তব্য তসলিমা নাসরিনের, জবাব দিলেন জাভেদ আখতার! কী বললেন তিনি?

তসলিমা নাসরিন বলেছেন বাঙালি সংস্কৃতির ভিত্তি হিন্দু ঐতিহ্য। জবাবে জাভেদ আখতার উল্লেখ করেছেন ভারতের গঙ্গা-জমুনি অবধ সংস্কৃতির মহিমা।

 

'সব বাঙালিই ভারতের', মন্তব্য তসলিমা নাসরিনের, জবাব দিলেন জাভেদ আখতার! কী বললেন তিনি?

তসলিমা নাসরিন ও জাভেদ আখতার।

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 1 October 2025 09:28

দ্য ওয়াল ব্যুরো: 'সব বাঙালি ভারতের, বাঙালি সংস্কৃতির ভিত্তি হল হিন্দু সংস্কৃতি।' দুর্গাপুজোর আবহে এমনই মন্তব্য করেছেন বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তাঁর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছেন গীতিকার-কবি জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, কেবল হিন্দু সংস্কৃতির শেকড় নয়, ভারতের সমৃদ্ধ গঙ্গা-জমুনি-অবধ সংস্কৃতির দিকেও দৃষ্টি দেওয়া প্রয়োজন।

অষ্টমীর দিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন তসলিমা। সেখানে তিনি দুর্গাপুজোর প্যান্ডেল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি শেয়ার করে লেখেন, 'কোনও কিছু গোপন করার নেই। হিন্দু সংস্কৃতিই বাঙালি সংস্কৃতির ভিত্তি। আমরা বাঙালিরা— ইতিহাসে যে-ধরনের ধর্ম বা দর্শনই গ্রহণ করি না কেন, আমাদের জাতীয় পরিচয়ে ভারতের অংশ। ভারতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এমনকি নাস্তিকদের পূর্বপুরুষ ছিলেন প্রায় সবাই ভারতীয় হিন্দু।'

তসলিমার দাবি, মুসলিম বাঙালিদের সংস্কৃতিও আসলে আরব সংস্কৃতি নয়, বরং হিন্দু ঐতিহ্যের গভীর ভিত্তিতে দাঁড়িয়ে আছে। তাঁর কথায়, 'যদি একজন বাঙালি মুসলমানও হন, তাঁর সংস্কৃতি আরবের নয়। তাঁর সংস্কৃতি হল বাঙালি সংস্কৃতি, আর সে সংস্কৃতির মূলে রয়েছে হিন্দু ঐতিহ্য। ঢাকের বাজনা, গান, নৃত্য— এগুলোই বাঙালি সংস্কৃতির মূল প্রকাশভঙ্গি। এগুলো অস্বীকার করা মানে নিজের সত্তাকেই অস্বীকার করা।'

এই মন্তব্যের পরেই প্রতিক্রিয়া জানান জাভেদ আখতার। টুইটারে তিনি লেখেন, 'আমরা অবধের মানুষরা বাঙালি সংস্কৃতি, ভাষা আর সাহিত্যকে গভীর শ্রদ্ধা করি। কিন্তু যদি কেউ গঙ্গা-জমুনি অবধ সংস্কৃতির মহিমা, তার সূক্ষ্মতা আর সৌন্দর্যকে উপলব্ধি করতে না পারেন, তাহলে সেটা পুরোপুরিই তাঁর ক্ষতি। এই সংস্কৃতির সঙ্গে আরবের কোনও সম্পর্ক নেই।'

আখতার আরও যোগ করেন, 'ফারসি আর মধ্য এশীয় সংস্কৃতি ও ভাষা আমাদের সংস্কৃতিতে মিশেছে, যেমন পশ্চিমা সংস্কৃতি মিশেছে। কিন্তু সবই হয়েছে আমাদের শর্তে। আসলে অনেক বাঙালি পদবিই তো ফারসি থেকে এসেছে।'

সব মিলিয়ে, তসলিমা নাসরিনের বক্তব্যে বাঙালি সংস্কৃতির হিন্দু ঐতিহ্যকে সামনে আনা হলেও, জাভেদ আখতার তুলে ধরেছেন ভারতের সামগ্রিক সাংস্কৃতিক সংমিশ্রণের ঐতিহ্য।


```