Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিল্লিতে পদ্ম নেতাদের সঙ্গে বসবেন তারেকের উপদেষ্টা, সরকারের পাশাপাশি বিজেপি-বিএনপি বোঝাপড়ার চেষ্টা

দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তারেক রহমানের উপদেষ্টা, নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা। হাসিনা সরকারের সঙ্গে দূরত্বের মাঝেই বিজেপি-বিএনপি বোঝাপড়ার চেষ্টা ঘিরে চর্চা তুঙ্গে।

দিল্লিতে পদ্ম নেতাদের সঙ্গে বসবেন তারেকের উপদেষ্টা, সরকারের পাশাপাশি বিজেপি-বিএনপি বোঝাপড়ার চেষ্টা

তারেক- মোদী

শেষ আপডেট: 7 April 2026 19:48

অমল সরকার

বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান আজ মঙ্গলবার সন্ধ্যায় তিন দিনের ভারত সফরে নয়া দিল্লি আসছেন। তাঁর সঙ্গে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

একাধিক সূত্রে জানা যাচ্ছে, সরকারি বৈঠকের ফাঁকে বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন বিজেপির বৈদেশিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তাঁদের মধ্যে অন্যতম হল, বিজেপির বিদেশ বিষয়ক সেলের প্রধান ড. বিজয় চৌথাওয়ালে। ওই বৈঠকে অংশ নিতে মঙ্গলবার সকালে কলকাতা থেকে দিল্লি গিয়েছেন রাজ্য বিজেপির নেতা শিশির বাজোরিয়া।

তিনি পশ্চিমবঙ্গ বিজেপির নির্বাচন ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। বাজোরিয়া বিজেপির বিদেশ বিষয়ক বিভাগ এবং ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির কোর কমিটির সদস্য। কেন্দ্রীয় বিজেপির তরফে তিনি বাংলাদেশ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। আওয়ামী লিগ এবং বিএনপি দুই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেই তাঁর সুসম্পর্ক রয়েছে। ‌

তাৎপর্যপূর্ণ হল তারেক রহমান তাঁর বিদেশ বিষয়ক উপদেষ্টাকে আলাদা করে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের নতুন শাসক দলের ভারতের শাসক দলের সঙ্গে সম্পর্ক গড়ার এই চেষ্টার রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা চলছে।

খলিলুর রহমান এবং হুমায়ুন কবির মঙ্গলবার সন্ধ্যার বিমানে দিল্লি পৌঁছাবেন। ভারতের রাজধানীতে পৌঁছানোর পর তাঁদের প্রথম বৈঠক করার কথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। বুধ ও বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে তাদের বৈঠক করার কথা। এর ফাঁকে বিজেপি নেতাদের সঙ্গে কথা হবে হুমায়ুন কবিরের। এই ব্যাপারে যোগাযোগ করা হলে শিশির বাজোরিয়া বলেন, বিএনপি বাংলাদেশে সরকার গড়েছে। ভারতে আমরা সরকার পরিচালনা করছি। সেই কারণেই বাংলাদেশের সফররত প্রতিনিধি দলের সদস্য হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির বৈঠকের ব্যবস্থা হয়েছে। ‌বাংলাদেশের সাবেক শাসক দল আওয়ামী লিগের সঙ্গে বিজেপি সম্পর্কের প্রসঙ্গ নিয়ে শিশির বাজোরিয়া বলেন, আওয়ামী লিগ যখন সে দেশের মানুষের আশীর্বাদ পেয়েছিল তখন তাদের সঙ্গেও‌ আমাদের যোগাযোগ ছিল। তিনি বলেন বিজেপি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষ সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপিকে বিজয়ী করেছে। ‌আমরা তা বিবেচনায় রেখে পদক্ষেপ করছি। ‌ আশা করি আমাদের আলোচনা ইতিবাচক হবে।

শেখ হাসিনার জমানায় বিএনপি নেতৃত্বের সঙ্গে ভারত সরকারের পাশাপাশি বিজেপিরও সম্পর্ক একপ্রকার চ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিএনপি নেতারা কেউ কেউ ভারত সরকার ও বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখলেও দৃশ্য তো তারা বিচ্ছিন্নতার বার্তাই সামনে আনত। দলটির অভিযোগ ছিল ভারত সরকার শুধুমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লিগের সঙ্গে সম্পর্ক রেখে চলে। ভারত এই অভিযোগকে পুরোপুরি মান্যতা না  দিলেও একেবারে অস্বীকার করে না। 

সেদিক থেকে বাংলাদেশের বিদেশমন্ত্রীর সফরকে যেমন ভারত-বাংলাদেশ সম্পর্কের নব সূচনা বলা হচ্ছে, পাশাপাশি বিজেপি-বিএনপি'ও বন্ধুত্ব গড়তে চাইছে।


```