Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যৌন হেনস্থা করতে না পেরে মুখ থেঁতলে দিল কিশোর, হাসপাতালের বিছানায় মরণবাঁচন লড়াই শিশুর

তামিলনাড়ুর সিরকাজি টাউনের ঘটনা। তিন বছরের শিশুটি অঙ্গনওয়াড়ি থেকে ফিরছিল। অভিযোগ, তাকে চকোলেটের লোভ দেখিয়ে পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে যায় পরিবারেরই আত্মীয় ১৬ বছরের কিশোর।

যৌন হেনস্থা করতে না পেরে মুখ থেঁতলে দিল কিশোর, হাসপাতালের বিছানায় মরণবাঁচন লড়াই শিশুর

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 25 February 2025 17:06

দ্য ওয়াল ব্যুরো: তিন বছরের শিশুকে যৌন হেনস্থার চেষ্টা। না পেরে পাথর দিয়ে মুখ থেঁতলে দিল ১৬ বছরের কিশোর। রক্তাক্ত অবস্থায় এলাকা থেকে উদ্ধার করে পরিবারের লোকজন। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। তামিলনাড়ুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ধিক্কার জানাচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষজন। 

তামিলনাড়ুর সিরকাজি টাউনের ঘটনা। তিন বছরের শিশুটি অঙ্গনওয়াড়ি থেকে ফিরছিল। অভিযোগ, তাকে চকোলেটের লোভ দেখিয়ে পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে যায় পরিবারেরই আত্মীয় ১৬ বছরের কিশোর। সেখানে পৌঁছতেই বাচ্চাটি কাঁদতে শুরু করে খুব জোরে। সাহায্যের জন্য চিৎকার শুরু করে। 

এমন অবস্থায় ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই কিশোর একটি ইট তুলে মুখে মারতে শুরু করে। মুখ থেঁতলে দেওয়ার চেষ্টা করে। চোখে আঘাত লাগে শিশুটির। বয়স মাত্র তিন। এত অত্যাচারের পর স্বভাবতই জ্ঞান হারায় সে। পালিয়ে যায় কিশোর। 

এদিকে মেয়ে বাড়ি না ফেরায় বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। পরিত্যক্ত ওই এলাকায় গিয়ে মেয়েকে দেখতে পান। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ হসপিটালে। সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে তার। রয়েছে আইসিইউ-তে। 

তামিলনাড়ুতে এই ঘটনার আগের দিনই ১৫ বছরের এক কিশোরীকে বাড়ির সামনে ছুরি দিয়ে আঘাত করে এক ১৭ বছরের কিশোর। সোশ্যাল মিডিয়ায় তাদের আলাপ হয়েছিল। ওই কিশোরীর গলার চেইন নিয়ে পরে পালায় কিশোর। 

তামিলনাড়ুতে পর পর এমন ঘটনায় প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা নিয়ে। রাজ্যের একাংশ এই নিয়ে সরবও হয়েছেন।


```