Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টানা দুবার সরকার গঠনের রেকর্ড গড়তে তামিলনাড়ুতে মহিলাদের বিপুল সহায়তা ঘোষণা স্ট্যালিনের

দক্ষিণের ওই রাজ্যে বরাবরই মহিলাদের ভোটদানের হার বেশি। সরকার গঠনে মহিলা ভোট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই কারণে দুই আঞ্চলিক দল ডিএমকে এবং এআইএডিএমকে বিভিন্ন সময় মহিলাদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা ঘোষণা করেছে। দীর্ঘদিন এই ক্ষেত্রে এগিয়েছিলেন প্রয়াত জয়ললিতা। 

টানা দুবার সরকার গঠনের রেকর্ড গড়তে তামিলনাড়ুতে মহিলাদের বিপুল সহায়তা ঘোষণা স্ট্যালিনের

তামিলনাড়ুতে নির্বাচনী ইস্তাহার প্রকাশ মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 29 March 2026 21:51

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুতে নির্বাচনী ইস্তাহারে (Tamil Nadu election Manifesto) মহিলাদের জন্য বিপুল পরিমাণ সুযোগ সুবিধা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (Tamil nadu CM MK Stalin)। রবিবার চেন্নাইয়ে ডিএমকের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা বলেছেন, নাগরিক কল্যাণে তাঁর রাজ্য দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে। নির্বাচনের পর ডিএমকে সরকারের হাত ধরে তামিলনাড়ু আরও এগিয়ে যাবে বলে দাবি করেছেন বর্ষীয়ান এই নেতা।

দলের ইস্তাহার প্রকাশ করে স্ট্যালিন বলেন, ডিএমকে ফের সরকার গড়তে পারলে মহিলাদের মাসে দুই হাজার টাকা করে নগদ অর্থ সাহায্য করা হবে (Stalin announces financial assistance for women)। এছাড়া মহিলাদের হাতে এককালীন আট হাজার টাকা দেওয়া হবে যাতে তারা পুরনো আসবাবপত্র, টিভি ফ্রিজ ইত্যাদি বদলে নিতে পারেন।

দক্ষিণের ওই রাজ্যে কয়েকটি জেলায় স্কুলে ক্লাস এইট পর্যন্ত পড়ুয়াদের পঠনপাঠন শুরুর আগে ব্রেকফাস্ট দেওয়া হয়। ডিএমকে সুপ্রিমো ঘোষণা করেছেন 'মুখ্যমন্ত্রী ব্রেকফাস্ট' নামে ওই কর্মসূচি নির্বাচনের পর গোটা রাজ্যে বাস্তবায়ন করা হবে।

রাজ্যের বর্তমান শাসক দল আরও একটি বড় প্রতিশ্রুতি ঘোষণা করেছে। ডিএমকে বলেছে, তারা সরকারে থেকে গেলে কৃষকদের বিনামূল্যে জলের পাম্প সরবরাহ করা হবে। পাম্প ব্যবহারে বিদ্যুতেও বিপুল ছাড় মিলবে, জানিয়েছেন স্ট্যালিন।

তামিলনাড়ুতে প্রধান দুই দল ডিএমকে এবং এআইএডিএমকে। ১৯৬৭ সালের পর থেকে এ পর্যন্ত একটি ব্যতিক্রম বাদে প্রতি নির্বাচনে শাসক দল বদলে যাওয়া তামিলনাড়ুতে এক স্বাভাবিক প্রবণতা। ‌১৯৬৭ আগে পর্যন্ত ওই রাজ্যে কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য ছিল। ওই বছর পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যের সঙ্গে তামিলনাড়ুতেও ক্ষমতায় আসে আঞ্চলিক দল। সেই থেকে ওই রাজ্যে কংগ্রেসসহ কোন জাতীয় দল সরকার গঠন করতে পারেনি। ডিএমকে এবং এআইএডিএমকে পালা করে ক্ষমতায় এসেছে। তবে একমাত্র ব্যতিক্রম বর্তমান বিরোধীদল এআইএডিএমকে। প্রয়াত‌ মুখ্যমন্ত্রী জে জয়ললিতা ২০১১-র পর ২০১৬ নির্বাচনেও দলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সমর্থ হয়েছিলেন। এই সৌভাগ্য বর্তমান শাসক দল ডিএমকের হয়নি।

স্ট্যালিন আশাবাদী এবার তিনি দলকে ফের ক্ষমতায় আনতে সফল হবেন। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার নয়। জয়ললিতার মৃত্যুর পর তাঁর দল এআইএডিএমকে অনেকটাই ছন্নছাড়া। দলীয় কোন্দলে একাধিক নেতা পার্টি ছেড়েছেন। সদ্য ডিএমকে'তে যোগ দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী তথা জয়ললিতার একদা ছায়াসঙ্গী নেতা পন্নিরসেলভম। এখন দেখার ২০২১ এর পর পর ২০২৬-এও দলকে ক্ষমতায় রাখতে সক্ষম হন কিনা ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন।

দক্ষিণের ওই রাজ্যে বরাবরই মহিলাদের ভোটদানের হার বেশি। সরকার গঠনে মহিলা ভোট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই কারণে দুই আঞ্চলিক দল ডিএমকে এবং এআইএডিএমকে বিভিন্ন সময় মহিলাদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা ঘোষণা করেছে। দীর্ঘদিন এই ক্ষেত্রে এগিয়েছিলেন প্রয়াত জয়ললিতা। তিনি সরকার গঠনের পর প্রথম তামিলনাড়ুর গরিব মানুষকে থালা বাটি গ্লাস বিনামূল্যে বিতরণ করেছিলেন যাতে তারা স্বাস্থ্যসম্মত পরিবেশে খাওয়া-দাওয়া করতে পারে। এরপর গরিব পরিবার গুলিকে ট্রানজিস্টার দেওয়া, স্কুলছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদানের মত কর্মসূচি গ্রহণ করেছিলেন জয়ললিতা, যা পরবর্তীকালে অনেক রাজ্য অনুসরণ করেছে। ‌

বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এর বিশেষ অবদানের মধ্যে আছে স্কুলে ব্রেকফাস্ট চালু। চেন্নাই দিয়ে শুরুর পর এখন তামিলনাড়ুর অনেক জেলাতেই ওই প্রকল্প চালু হয়েছে। রবিবার ডিএমকে সুপ্রিমো ঘোষণা করেন তাঁর দল ফের সরকার গড়তে পারলে গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী ব্রেকফাস্ট কর্মসূচি চালু করা হবে। ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীরা স্কুলে ক্লাস শুরুর আগে ব্রেকফাস্ট পাবে।


```