Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

আসন নিয়ে অসন্তোষ, ভোটে লড়বে না কমল হাসানের দল, স্ট্যালিনের হয়ে নামবে প্রচারে

আসন বণ্টনে অসন্তোষের জেরে ২০২৬ নির্বাচনে লড়বে না কমল হাসানের দল MNM। বরং ডিএমকে-র হয়ে প্রচারে নামার ইঙ্গিত, স্ট্যালিনের পাশে দাঁড়াচ্ছেন কমল।

আসন নিয়ে অসন্তোষ, ভোটে লড়বে না কমল হাসানের দল, স্ট্যালিনের হয়ে নামবে প্রচারে

কমল হাসান- স্ট্যালিন

গার্গী দাস

শেষ আপডেট: 25 March 2026 10:05

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ু (Tamil Nadu) বিধানসভা নির্বাচন ২০২৬ (Assembly Elections 2026)-এর আগে বড় রাজনৈতিক মোড়। অভিনেতা-রাজনীতিক কমল হাসানের (Kamal Haasan) দল মক্কল নীধি মাইয়াম (Makkal Needhi Maiam বা MNM) এবার নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিল। বদলে ডিএমকে (DMK)-নেতৃত্বাধীন জোটকে নিঃশর্ত সমর্থন (Unconditional Support) করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

জোটের আসন বণ্টন (Seat Sharing) চূড়ান্ত হওয়ার মধ্যেই এই ঘোষণা সামনে এসেছে বুধবার। কমল হাসান জানিয়েছেন, তাঁদের যে আসন দেওয়া হয়েছিল এবং ডিএমকের ‘রাইজিং সান’ (Rising Sun Symbol) প্রতীকে লড়ার প্রস্তাব—কোনওটাই MNM-এর কাছে গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের দেওয়া আসন সংখ্যা এবং ওই প্রতীকে লড়ার প্রস্তাব—দুটোই আমার বা দলের সদস্যদের কাছে গ্রহণযোগ্য নয়।” তাই দল স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে, তারা সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামবে না।

একই সঙ্গে ঘোষণা করেন, “মক্কল নীধি মাইয়াম ২০২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে না। আমরা ডিএমকে নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের নিঃশর্ত সমর্থন করব।” দলের কর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতাও জানান কমল। তাঁর কথায়, কর্মীদের আবেগ ও বিশ্বাসের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের ‘নিঃস্বার্থ রাজনীতির উদাহরণ’ বলেও উল্লেখ করেন।

এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) জানান, কমল হাসান ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে আন্না আরিভালয়মে (Anna Arivalayam) দেখা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বলেন, “এটা কোনও ত্যাগ না, দায়িত্ব পালনের সমান। কিন্তু বাস্তবে এটা তো আসলে বিরাট বড় ত্যাগ।”

কমলের এই সিদ্ধান্তে আপ্লুত স্ট্যালিন এবং MNM-এর প্রতি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, কমল হাসান রাজ্যজুড়ে প্রচারে অংশ নেবেন।

সবমিলিয়ে ডিএমকে জোটের আসন বণ্টনও চূড়ান্ত হয়েছে। কংগ্রেস (Congress) পাবে ২৮টি আসন, বিদুথালাই চিরুথাইগল কাচ্চি (VCK) ৮, ডিএমডিকে (DMDK) ১০। সিপিআই (CPI) ও সিপিএম (CPM) পাবে ৫টি করে আসন। এছাড়া এমডিএমকে (MDMK) পাবে ৪টি, আইইউএমএল (IUML) ও এমএমকে (MMK) ২টি করে এবং কেএমডিকে (KMDK)-কেও দেওয়া হয়েছে ২টি আসন।

নির্বাচনের আগে এই সিদ্ধান্ত যে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।


```