Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

জোম্যাটোর পর এবার সুইগি! অনলাইনে খাবার অর্ডার করা আরও দামী, এক ধাক্কায় কত বাড়ল প্ল্যাটফর্ম ফি?

সুইগি তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে করেছে ১৭ টাকা ৫৮ পয়সা (জিএসটি-সহ)। আগে যেখানে এই ফি ছিল ১৪ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি। এখন থেকে প্রতিবার খাবার অর্ডার করলে গ্রাহকদের এই অতিরিক্ত খরচ বহন করতে হবে।

জোম্যাটোর পর এবার সুইগি! অনলাইনে খাবার অর্ডার করা আরও দামী, এক ধাক্কায় কত বাড়ল প্ল্যাটফর্ম ফি?

ছবি (AI)

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 March 2026 13:35

দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে খাবার অর্ডার করা এবার আরও একটু বেশি খরচের হতে চলেছে। জোম্যাটোর (Zomato) পর এবার একই পথে হাঁটল সুইগিও (Swiggy)। প্রতিটি অর্ডারে যে প্ল্যাটফর্ম ফি দিতে হয়, সেটাই বাড়িয়ে দিল সংস্থাটি।

সুইগি তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে করেছে ১৭ টাকা ৫৮ পয়সা (জিএসটি-সহ)। আগে যেখানে এই ফি ছিল ১৪ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি। এখন থেকে প্রতিবার খাবার অর্ডার করলে গ্রাহকদের এই অতিরিক্ত খরচ বহন করতে হবে।

অ্যাপের চেকআউট পেজেই ইতিমধ্যেই এই নতুন ফি দেখানো হচ্ছে। সেখানে জানানো হয়েছে, এই চার্জ বাড়ানো হয়েছে প্ল্যাটফর্ম চালানো ও রক্ষণাবেক্ষণের খরচ সামলানোর জন্য। 

 

কয়েকদিন আগেই প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে জোম্যাটো। তারা প্রতি অর্ডারে প্রায় ২ টাকা ৪০ পয়সা বাড়িয়েছে চার্জ, যা জিএসটি বাদে এখন ১৪ টাকা ৯০ পয়সা। ফলে কর-সহ হিসাব করলে সুইগি ও জোম্যাটোর চার্জ এখন প্রায় একই জায়গায় এসে দাঁড়িয়েছে। এই প্রবণতা নতুন নয়। দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে, এই দুই প্রতিদ্বন্দ্বী সংস্থা প্রায় একই সময়ে এবং প্রায় একই হারে দাম বাড়ায় বা কমায়।

কেন বাড়ছে প্ল্যাটফর্ম ফি?

প্রথমে ছোট অঙ্ক মনে হলেও, প্ল্যাটফর্ম ফি এখন ধীরে ধীরে খাবারের বিলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। সংস্থাগুলির দাবি—

অ্যাপের প্রযুক্তিগত উন্নয়ন
সার্ভার ও রক্ষণাবেক্ষণ খরচ
ডেলিভারি নেটওয়ার্ক পরিচালনা

—এই সব খরচ মেটাতেই এই ফি প্রয়োজন।

এই দাম বৃদ্ধির মাঝেই বাজারে নতুন প্রতিযোগীর আগমন ঘটেছে। রাইড-হেলিং সংস্থা Rapido বেঙ্গালুরুতে ‘Ownly’ নামে খাবার ডেলিভারি পরিষেবা শুরু করেছে।

সবচেয়ে বড় চমক—তারা গ্রাহক বা রেস্তোরাঁ, কারও কাছ থেকেই অতিরিক্ত প্ল্যাটফর্ম ফি নিচ্ছে না। শুধুমাত্র ডেলিভারি চার্জেই পরিষেবা দিচ্ছে।

প্রতিটি অর্ডারে বাড়তি ২-৩ টাকা হয়তো খুব বড় অঙ্ক নয়। কিন্তু যারা নিয়মিত খাবার অর্ডার করেন, তাঁদের মাসিক খরচে এই বাড়তি ফি বেশ চোখে পড়ার মতো প্রভাব ফেলতে পারে। ফলে প্রশ্ন উঠছে—এই দাম বাড়ানোর ধারা কি চলতেই থাকবে, নাকি নতুন প্রতিযোগিতা সংস্থাগুলিকে আবার ভাবতে বাধ্য করবে?


```