Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বছর ঘুরতে রাজধানীর ভোট, পদ্ম শিবিরে মুখ্যমন্ত্রী মুখের দৌড়ে সুষমা কন্যা বাঁশরীও

মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোট শেষে বেজে উঠবে দিল্লির নির্বাচনের বাদ্যি। রাজধানীর ভোট নিয়ে এক বছর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে তৎপরতা। বাকিদের পিছনে ফেলে জোর কদমে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি।

বছর ঘুরতে রাজধানীর ভোট, পদ্ম শিবিরে মুখ্যমন্ত্রী মুখের দৌড়ে সুষমা কন্যা বাঁশরীও

সুষমা ও তাঁর কন্যা বাঁশরী।

শেষ আপডেট: 30 August 2024 07:44

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোট শেষে বেজে উঠবে দিল্লির নির্বাচনের বাদ্যি। রাজধানীর ভোট নিয়ে এক বছর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে তৎপরতা। বাকিদের পিছনে ফেলে জোর কদমে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। বিধানসভা ভোট নিয়ে বৃহস্পতিবার দিল্লি বিজেপির প্রথম আনুষ্ঠানিত বৈঠক হয়েছে। 

মদকাণ্ডে জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল ছাড়া না পেলে আম আদমি পার্টিকে এবার মুখ্যমন্ত্রী মুখ বদল করতে হবে। সেক্ষেত্রে প্রার্থী হতে পারেন কেজরিওয়াল পত্নী সুনিতা। দ্বিতীয় নাম হিসাবে বিবেচনায় আছে মন্ত্রী আতিশীর নাম। কেজরিওয়ালের পরামর্শে তিনিই সরকার চালাচ্ছেন বলা চলে। এবার স্বাধীনতা দিবসে সরকারি অনুষ্ঠানে তাঁকেই জাতীয় পতাকা তোলার ভার দেন জেলবন্দি কেজরিওয়াল। 

জানা যাচ্ছে শাসক দলের সম্ভাব্য দুই মহিলা প্রার্থীর কথা বিবেচনায় রেখে পদ্ম শিবিরের আলোচনায় সামনের সারিতে আছে বাঁশরী স্বরাজের নাম। সুপ্রিম কোর্টের আইনজীবী বাঁশরী এবারই প্রথম দিল্লি থেকে বিজেপির সাংসদ হয়েছেন। একদা বিজেপির জনপ্রিয় নেত্রী, দেশের প্রাক্তন তথ্য ও সম্প্রচার, স্বাস্থ্য এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে তিনি। মায়ের মতো মেয়েকেও দিল্লির মুখ্যমন্ত্রী করার ভাবনা রয়েছে পদ্ম শিবিরে। 

সুষমা টানা পাঁচ বছর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। পরিচ্ছন্ন প্রশাসন পরিচালনায় তাঁর সুখ্যাতি ছিল। যদিও দল হিসাবে বিজেপি বিধানসভায় কখনই তেমন শক্তিশালী ছিল না। ২০২০-তে শেষবারে বিধানসভা ভোট ৭০ আসনের দিল্লি বিধানসভায় তারা পেয়েছে মাত্র আটটি আসন। আবার লোকসভায় বরাবরই ভিন্ন চিত্র। এবারও রাজধানীর সিংহভাগ আসন বিজেপি দখল করেছে। 

স্বভাবতই বিজেপির একাংশ মনে করছে, বিধানসভায় পরিপক্ক রাজনীতিকের তুলনায় নতুন মুখ বেশি কার্যকর হতে পারে। বিশেষ করে আপের দুর্নীতি, অপশাসনই যেহেতু প্রধান ইস্যু হবে, তাই নতুন মুখ হাজির করে বাজিমাৎ করা সহজ হতে পারে। 

বাঁশরীর চেহারা, কণ্ঠশ্বর, বাচনভঙ্গী অবিকল তাঁর মায়ের মতো। সুপ্রিম কোর্টের আইনজীবী হলেও তিনি দলের জন্য সময় দেন। সাংসদ হিসাবে অল্পদিনেই দাগ কেটেছেন সংসদের ভিতরে-বাইরে। কৃষ্ণভক্ত সুষমা আদর করে মেয়ের নাম রেখেছিলেন বাঁশরী। স্বামী স্বরাজ কৌশলও চেয়েছিলেন মেয়ের নাম রাখা হোক কোনও ভারতীয় বাদ্যযন্ত্রের নামে। 

সুষমা মন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতেও। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবানিদের স্নেহধন্য সুষমার সঙ্গে গোড়ায় মোদী-শাহের সম্পর্ক তেমন সহজ ছিল না। পরবর্তী সময়ে যা স্বাভাবিক হয়ে আসে। বস্তুত অরুণ জেটলি ও সুষমা স্বরাজের অকাল মৃত্যু সরকার ও দল পরিচালনায় নরেন্দ্র মোদীর জন্য ক্ষতিকর হয়েছে। এবার লোকসভা ভোটে সুষমার মেয়েকে প্রার্থী করার প্রস্তাবে একবাক্যে সায় দেন মোদী-শাহ। এখন দেখার মা সুষমার মতো মেয়ে বাঁশরীকেও বিজেপি দিল্লির কুর্সি দখলের দৌড়ে মুখ করে কি না। 

বাঁশরী ছাড়াও পদ্ম শিবিরের বিবেচনায় আছে দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারি, বর্তমান সভাপতি বীরেন্দ্র শচদেবা, সাংসদ রম্ভীর সিং বিধুরী, প্রাক্তন সাংসদ পারভেশ ভার্মা এবং বিরোধী দলনেতা বীজেন্দ্র গুপ্তার নাম।


```