Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ব্রহ্মপুত্রে কচ্ছপের খোঁজে সমীক্ষা! কাজিরাঙায় মিলল ১৭ প্রজাতির মিঠে জলের কচ্ছপ

সমীক্ষার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল চারটি অতিবিপন্ন ‘ব্ল্যাক সফটশেল টার্টল’-এর দেখা মেলা। বিশ্বনাথ বন্যপ্রাণ বিভাগের অধীনে ব্রহ্মপুত্রের মূল ধারার পশ্চিম অংশে এই কচ্ছপগুলির উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা

ব্রহ্মপুত্রে কচ্ছপের খোঁজে সমীক্ষা! কাজিরাঙায় মিলল ১৭ প্রজাতির মিঠে জলের কচ্ছপ

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 February 2026 11:45

দ্য ওয়াল ব্যুরো: কাজিরাঙা ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভে জীববৈচিত্র্যের ভাণ্ডার যে ক্রমেই আরও সমৃদ্ধ হচ্ছে, তারই প্রমাণ মিলল সদ্য শেষ হওয়া বার্ষিক বৈজ্ঞানিক সমীক্ষায়। ভারতীয় টার্টল কনজারভেশন প্রোগ্রামের সহযোগিতায় টানা পঞ্চম বছরের মতো ব্রহ্মপুত্র নদে চালানো এই সমীক্ষার মূল লক্ষ্য ছিল জলজ সরীসৃপ, বিশেষ করে মিঠে জলের কচ্ছপ প্রজাতির বর্তমান অবস্থা মূল্যায়ন (Survey in search of turtles in the Brahmaputra)।

সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। শুধু কাজিরাঙা ল্যান্ডস্কেপেই ভারতে নথিভুক্ত ৩২ প্রজাতির মিঠে জলের কচ্ছপের মধ্যে ১৭টি প্রজাতির উপস্থিতি মিলেছে (17 species of freshwater turtles were found in Kaziranga)। কাজিরাঙা টাইগার রিজার্ভের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রের প্রায় ১৭৪ কিলোমিটার এলাকা জুড়ে চালানো পর্যবেক্ষণে নথিভুক্ত হয়েছে সাতটি প্রজাতির মোট ৯৪৫টি কচ্ছপ। এর মধ্যে ৮৭৬টি শক্ত খোলওয়ালা এবং ৬৯টি নরম খোলওয়ালা কচ্ছপ।

সমীক্ষার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল চারটি অতিবিপন্ন ‘ব্ল্যাক সফটশেল টার্টল’-এর দেখা মেলা। বিশ্বনাথ বন্যপ্রাণ বিভাগের অধীনে ব্রহ্মপুত্রের মূল ধারার পশ্চিম অংশে এই কচ্ছপগুলির উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাধারণত দক্ষিণ তীরের জলাভূমি ও কাজিরাঙা জাতীয় উদ্যান এলাকাতেই এই প্রজাতির দেখা মেলে। ফলে মূল নদীপথে তাদের উপস্থিতি সংরক্ষণ প্রচেষ্টার সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।

কচ্ছপের পাশাপাশি সমীক্ষায় নথিভুক্ত হয়েছে ৯২ প্রজাতির পাখি। দেখা মিলেছে স্মুথ-কোটেড ওটার, গাঙ্গেয় শুশুকেরও। পাশাপাশি কাজিরাঙার গর্ব ‘বিগ ফাইভ’—বাঘ, একশৃঙ্গ গন্ডার, হাতি, বারাশিঙা ও বুনো মহিষের উপস্থিতিও ধরা পড়েছে পর্যবেক্ষণে।

কোহোরা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমীক্ষার প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধান মুখ্য বনপাল ও মুখ্য বন্যপ্রাণ সংরক্ষক বিনয় গুপ্ত, কাজিরাঙার ফিল্ড ডিরেক্টর সোনালি ঘোষ, ইস্টার্ন অসম ওয়াইল্ডলাইফ ডিভিশনের ডিএফও অরুণ ভিঘনেশ-সহ বন দফতরের শীর্ষ কর্তারা। তাঁদের বক্তব্যে বারবারই উঠে আসে—ব্রহ্মপুত্র ও কাজিরাঙা ল্যান্ডস্কেপের এই প্রাণবৈচিত্র্য রক্ষা করতে হলে বৈজ্ঞানিক সমীক্ষা ও সংরক্ষণ উদ্যোগ আরও জোরদার করা জরুরি।


```