Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাড়া পোড়ানো কয়েকজনকে জেলে ভরে দিলেই মাথায় ঢুকবে, পরিবেশ নিয়ে কড়া সুপ্রিম কোর্ট

এদিন নাড়া পোড়ানোর ফলে পরিবেশ দূষণ সম্পর্কে একটি মামলার শুনানিতে এই কঠিন বার্তা দেয় আদালত।

নাড়া পোড়ানো কয়েকজনকে জেলে ভরে দিলেই মাথায় ঢুকবে, পরিবেশ নিয়ে কড়া সুপ্রিম কোর্ট

কিছু লোককে জেলে পুরে দিলেই সকলের কাছে ঠিক খবরটি পৌঁছে যাবে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 17 September 2025 14:53

দ্য ওয়াল ব্যুরো: ফসল কাটার পর কৃষকদের নাড়া পোড়ানো নিয়ে বুধবার সুপ্রিম কোর্ট তীব্র নিন্দা করল অন্নদাতাদের। শীর্ষ আদালত বলেছে, কয়েকজনকে জেলে ভরে দিলেই অন্যদের প্রতি তার একটা বার্তা যাবে। এদিন নাড়া পোড়ানোর ফলে পরিবেশ দূষণ সম্পর্কে একটি মামলার শুনানিতে এই কঠিন বার্তা দেয় আদালত। বলেছে, কিছু লোককে জেলে পুরে দিলেই সকলের কাছে ঠিক খবরটি পৌঁছে যাবে।

দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই বলেন, কৃষকরা আমাদের সকলের মুখে অন্ন তুলে দেন ঠিকই, তাই বলে তার মানে এই নয় যে, তাঁরা পরিবেশ রক্ষা করবেন না। আদালত বান্ধব অপরাজিতা সিংয়ের আনা একটি আর্জির শুনানিতে প্রধান বিচারপতি গাভাই এই মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বুধবার বলেন, যদি কয়েকজন কৃষক গারদের ভিতরে ঢোকেন, তাহলে সেটাই সকলের কাছে পৌঁছে যাবে। কৃষকদের জন্য জরিমানার ব্যবস্থা করছেন না আপনারা, প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। যদি পরিবেশ রক্ষার যথার্থ ইচ্ছে আপনাদের থাকত, তাহলে এত রাখঢাক কীসের? পাঞ্জাবের তরফে আদালতে হাজির থাকা প্রবীণ আইনজীবী রাহুল মেহরাকে বলেন প্রধান বিচারপতি।

দিল্লি-এনসিআর এলাকায় ফসলের গোড়া পোড়ানো ও দশেরা থেকে দেওয়ালি পর্যন্ত বাজি পোড়ানো নিয়ে একটি পরিবেশ দূষণের মামলা প্রধান বিচারপতির এজলাসে ওঠে। সেই শুনানিতে প্রধান বিচারপতি আরও বলেছেন, ফসলের গোড়া দিয়ে জৈব জ্বালানি তৈরি হয়। আমি সংবাদপত্র পড়েছি, ফসলের গোড়া না পুড়িয়ে তা দিয়ে জৈব জ্বালানি তৈরি করা হয়। কৃষকরা দেশের মূল্যবান সম্পদ। আমাদের মুখে ভাত জোটে তাঁদেরই পরিশ্রমের ফলে। কিন্তু তার মানে এই নয় যে, আমরা আমাদের পরিবেশ রক্ষা করব না।

এই পর্যবেক্ষণ ছাড়াও সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টকে তিন মাসের মধ্যে শূন্যপদে লোক নিয়োগের নির্দেশ দিয়েছে। এছাড়াও, দিল্লি সন্নিহিত রাজ্যগুলিকে শূন্যপদের জন্য তীব্র ভর্ৎসনা করেছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব রাজ্য সরকারকেও তিন মাসের মধ্যে দূষণ পর্ষদের শূন্যপদে লোক নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 


```