Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নথি যাচাই প্রক্রিয়াকে ‘ভোটার বিরোধী’ বলা যায় না: বিহার এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট

আধার ইস্যুতে মঙ্গলবারের পর্যবেক্ষণের পর বুধবার বিহার ভোটার তালিকা সংশোধন মামলার শুনানিতে ফের আলোচনায় আসে এই বিষয়টি।

নথি যাচাই প্রক্রিয়াকে ‘ভোটার বিরোধী’ বলা যায় না: বিহার এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 August 2025 15:00

দ্য ওয়াল ব্যুরো: বিহারে (Bihar) ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) নিয়ে হওয়া শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) আজ জানিয়েছে, নির্বাচন কমিশনের নথি যাচাই প্রক্রিয়াকে ‘ভোটার বিরোধী’ বলে ধরা যাবে না।

শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এ দিন সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি যুক্তি দেন, আগে সংশোধনের সময় সাত ধরনের নথি গ্রহণযোগ্য ছিল, কিন্তু SIR-এর ক্ষেত্রে তা বেড়ে হয়েছে ১১টি।

বিচারপতি বাগচি মন্তব্য করেন, “আমরা আপনার আধার সংক্রান্ত যুক্তি বুঝতে পারছি। তবে নথির সংখ্যা বাড়ানো আসলে ভোটারবান্ধব পদক্ষেপ, উল্টোটা নয়। নাগরিকত্ব প্রমাণের জন্য এখন আরও বেশি বিকল্প আছে।”

বিচারপতি সূর্যকান্তও সুর মিলিয়ে বলেন, “যদি ১১টি নথি একসঙ্গে চাওয়া হয়, তা অবশ্যই ভোটবিরোধী হবে। কিন্তু যদি যেকোনও একটি দিলেই হয়, তবে...” এক্ষেত্রে সিংভির বক্তব্য, বাস্তবে এই তালিকা গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ‘বর্জনমূলক’। তাঁর কথায়, “যাদের জমি নেই, তাদের জন্য ৫, ৬, ৭ নম্বর বিকল্প নেই। ১ ও ২ নম্বরও কার্যত অচল। আর পাসপোর্ট তো অধিকাংশের কাছেই নেই।” তিনি এও জানান, বিহারের মাত্র ১-২ শতাংশ মানুষের পাসপোর্ট আছে, সংখ্যায় প্রায় ৩৬ লক্ষ।

এদিকে আধার ইস্যুতে মঙ্গলবারের পর্যবেক্ষণের পর বুধবার বিহার ভোটার তালিকা সংশোধন মামলার শুনানিতে ফের আলোচনায় আসে এই বিষয়টি। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আধার গ্রহণ না করার যুক্তি আমরা বুঝেছি।” তবে তাঁর মতে, নির্বাচন কমিশনের চাওয়া নথিগুলি মোটের উপর ভোটার-বান্ধব। তিনি জানতে চান, নাগরিকত্ব প্রমাণে কত ধরনের নথি ব্যবহার করা যেতে পারে।


```