Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে সাংবিধানিক বৈধতা সুপ্রিম কোর্টের, খারিজ হাইকোর্টের রায়

মাদ্রাসা শিক্ষা বোর্ডকে অসাংবিধানিক বলে এলাহাবাদ হাইকোর্টের মার্চ মাসের রায়কে মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।

উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে সাংবিধানিক বৈধতা সুপ্রিম কোর্টের, খারিজ হাইকোর্টের রায়

সুপ্রিম কোর্ট।

শেষ আপডেট: 5 November 2024 13:42

দ্য ওয়াল ব্যুরো: মাদ্রাসা শিক্ষা নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের। উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডকে অসাংবিধানিক বলে এলাহাবাদ হাইকোর্টের মার্চ মাসের রায়কে মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ একইসঙ্গে উত্তরপ্রদেশ সরকারকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষার মান প্রয়োগ করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বলেছে। রাজ্যকে মাদ্রাসা থেকে বেরনো পড়ুয়াদের অন্য স্কুলে ভর্তির নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্ট বলেছে, মাদ্রাসাগুলি উচ্চশিক্ষায় ডিগ্রি দিতে পারবে না। কারণ তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইনের বিরোধী। ২২ অক্টোবর বেঞ্চ এই মামলার রায় স্থগিত রেখেছিল। এর আগে এলাহাবাদ হাইকোর্ট ২০০৪ সালের এই উত্তরপ্রদেশ বোর্ড অফ মাদ্রাসা শিক্ষা আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিল।


```