সুপ্রিম কোর্টে (Supreme Court) আজ ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) বিরুদ্ধে মামলার শুনানি রয়েছে। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাই-এর (CJI BR Gavai) বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মঙ্গলবার করা হয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 20 May 2025 08:59
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে (Supreme Court) আজ ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) বিরুদ্ধে মামলার শুনানি রয়েছে। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাই-এর (CJI BR Gavai) বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মঙ্গলবার করা হয়।
এক সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে।
গত ১৬ এপ্রিল তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ওয়াকফ সংশোধনী আইনের অন্তত তিনটি ক্ষেত্রে আপাতত স্থগিতাদেশ জারি করার ইঙ্গিত দিয়েছিল—
ওয়াকফ সংশোধনী আইনে যেমন ওয়াকফ বোর্ডে হিন্দুদের রাখার বন্দোবস্ত করা হয়েছে, তেমন হিন্দুদের মন্দির পরিচালন সংস্থায় কি মুসলিমদের রাখা হবে? এই প্রশ্নও তোলা হয় সুপ্রিম কোর্টে।
মোদী সরকারের ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তত ৭২টি মামলা হয়। বিভিন্ন মুসলিম সংগঠনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধী দলের সাংসদ, নেতারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন।
বেশ কিছু বিজেপিশাসিত রাজ্য আবার সংশোধিত ওয়াকফ আইনের পক্ষে স্বতঃপ্রণোদিত হয়ে শীর্ষ আদালতের শুনানিতে অংশগ্রহণ করে।