Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mamata Banerjee: আজ ফের সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, ভার্চুয়ালি যোগ দেবেন মুখ্যমন্ত্রী?

গত বুধবার এর শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে। সেদিন তিন সদস্যের বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। 

Mamata Banerjee: আজ ফের সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, ভার্চুয়ালি যোগ দেবেন মুখ্যমন্ত্রী?

মমতা বন্দ্যোপাধ্যায়

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 February 2026 12:18

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee SIR case hearing Supreme Court)। গত বুধবার এর শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে। সেদিন তিন সদস্যের বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনা দেশের রাজনীতির ইতিহাসে কার্যত নজিরবিহীন। এখন প্রশ্ন, আজ, সোমবারও কি মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন?

এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আদালতের নজরে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তথ্যে সামান্য অসঙ্গতি বা ভুলের কারণে যাতে কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নামের বানান সংক্রান্ত সমস্যার জেরে যে শুনানির নোটিস পাঠানো হয়েছে, সেগুলি প্রত্যাহারের নির্দেশ দেওয়ার আবেদনও জানান তিনি।

একইসঙ্গে, যাঁদের বিরুদ্ধে ৭ নম্বর ফর্ম জমা পড়েছে, তাঁদের নাম প্রকাশ করা হোক, এই দাবিও জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

গত শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আর্জি মেনে তাঁকে সওয়াল করার সুযোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি। সেই সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি হয়তো খুবই সাধারণ একজন মানুষ। আমি এখানে নিজের জন্য আসিনি, স্যার। আমি এসেছি সাধারণ মানুষের জন্য।”

নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। ছ'টি চিঠি দিয়েও একটিরও উত্তর পাননি, সেকথাও উল্লেখ করেছিলেন।

শীর্ষ আদালতের শুনানি কক্ষে দাঁড়িয়ে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে নির্বাচন কমিশনকে 'হোয়াটসঅ্যাপ কমিশন' বলেন। তাঁর স্পষ্ট অভিযোগ ছিল, তাঁর স্পষ্ট অভিযোগ,  “এটা হোয়াটসঅ্যাপ কমিশন, এই প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য- নাম বাদ দেওয়া। এটা আসলে ডিলিশনের জন্য তৈরি করা হয়েছে। গোটা পরিকল্পনাতেই গরমিল।”

শুনানির শেষে আদালতের তরফে নোটিস জারি করার নির্দেশ দেওয়া হয়। বেঞ্চ স্পষ্ট করে জানায়, পর্যাপ্ত যোগ্য অফিসার পাওয়া গেলে মাইক্রো অবজারভারের প্রয়োজন নাও পড়তে পারে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আরও সংবেদনশীল হওয়ার এবং অপ্রয়োজনীয় নোটিস এড়ানোর দিকেও নজর দিতে বলা হয়।

এদিকে, পরবর্তী শুনানির আগেই এসআইআরের কাজের জন্য মোট ৮,৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক দিতে পারবে বলে জানিয়ে রাখল নবান্ন। সংবাদসংস্থা পিটিআইয়ের সূত্রে জানা গিয়েছে, শনিবার একটি চিঠির মাধ্যমে এই তথ্য কমিশনের কাছে পাঠানো হয়েছে।

তবে সবথেকে বড় কৌতূহল, এদিনও কি মুখ্যমন্ত্রীকে আইনজীবীদের সারিতে দাঁড়িয়ে রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে সওয়াল করতে দেখা যাবে। যদিও সূত্রে খবর, মুখ্যমন্ত্রী সশরীরে দিল্লিতে উপস্থিত না হলেও ভার্চুয়ালি শুনানিতে যোগ দিতে পারেন। 


```