Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আইআইটি খড়্গপুর, শারদার পড়ুয়া আত্মহত্যায় সুয়োমোটো মামলা, রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট

ফৌজদারি মামলা দায়ের করতে তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হয়েছিল কিনা, তা নিয়ে ওই দুই নামী শিক্ষাপ্রতিষ্ঠানের মন্তব্য চেয়েছে সুপ্রিম কোর্ট।

আইআইটি খড়্গপুর, শারদার পড়ুয়া আত্মহত্যায় সুয়োমোটো মামলা, রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট

পৃথা ঘোষ

শেষ আপডেট: 21 July 2025 14:08

দ্য ওয়াল ব্যুরো: একের পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর আত্মহত্যার ঘটনায় গোটা দেশে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এবার, আইআইটি খড়্গপুর এবং সম্প্রতি গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার আত্মঘাতী হওয়ার ঘটনায় সুয়োমোটো মামলা নিল দেশের শীর্ষ আদালত।

আদালতের পর্যবেক্ষণ, ‘কোথাও কোনও সমস্যা হচ্ছে’। ফৌজদারি মামলা দায়ের করতে তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হয়েছিল কিনা, তা নিয়ে ওই দুই নামী শিক্ষাপ্রতিষ্ঠানের মন্তব্য চেয়েছে সুপ্রিম কোর্ট।

গত সপ্তাহে শারদা বিশ্ববিদ্যালয়ের ২৪ বছর বয়সি ডেন্টাল সার্জারির ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় পাওয়া সুইসাইড নোটের ভিত্তিতে দুই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। আইআইটি খড়্গপুরের পড়ুয়ার মৃত্যু গত সাত মাসে চতুর্থ আত্মহত্যার ঘটনা, কী সমস্যা হচ্ছে সেখানে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত।

বিচারপতি জে বি পাদরিওয়ালা এবং বিচারপতি আ মহাদেবনের ডিভিশন বেঞ্চ এই মামলায় সিনিয়র অ্যাডভোকেট অপর্ণা ভাটকে অ্যামিকাস কিউরি হিসেবে নিযুক্ত করেছে। এই দুই ঘটনার যাবতীয় তথ্য জোগাড় করে তা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এই দুই ঘটনায় এফআইআর দায়ের হয়েছিল কিনা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ জানানোর ক্ষেত্রে তৎপর ছিল কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়ার হয়েছে।

সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা, ‘যদি জানা যায় যে, এই দুই মামলায় কোনও এফআইআর দায়ের করা হয়নি বা পদক্ষেপ করতে কোনওরকম দেরি করা হয়েছে বা কিছুই পদক্ষেপ করা হয়নি – তাহলে তৈরি থাকুন। ফৌজদারি অবমাননা ধরে নিয়ে সোজা জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে।’ প্রথামিক ভাবে কোন পথে তদন্ত এগিয়েছে, তা নিয়েও বিস্তারিত তথ্য চেয়েছে দেশের শীর্ষ আদালত।

আইআইটি খড়্গপুরের পড়ুয়া আত্মহত্যার ঘটনা আগে থেকেই আদালতের কড়া নজরে ছিল। যদিও আইআইটি খড়্গপুরের আইনজীবী ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চকে জানিয়েছেন যে, ওই ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে দ্রুততার সঙ্গেই পদক্ষেপ করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ সুপ্রিম কোর্ট এক নির্দেশিকা জারি করে। দেশে ঘটা প্রতিটি আত্মহত্যা তো বটেই, তার পাশাপাশি যৌন নির্যাতন, র‍্যাগিং বা জাতিগত ভেদাভেদ সংক্রান্ত ছাড়াও আরও নানা সম্ভাবনায় কলেজ হোস্টেলে পড়ুয়া আত্মহত্যার ঘটনা ঘটলে এফআইআর দায়ের বাধ্যতামূলক বলে জানিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত।


```