Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পথকুকুরদের ভবিষ্যৎ কী? রায়দান স্থগিত রেখে দিল্লির প্রশাসনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

শুনানির সময়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা তীব্র কটাক্ষ করে বলেন, “অনেকে মাংস খাওয়ার ভিডিও পোস্ট করেন, আবার নিজেরাই দাবি করেন তাঁরা প্রাণীপ্রেমী।”

পথকুকুরদের ভবিষ্যৎ কী? রায়দান স্থগিত রেখে দিল্লির প্রশাসনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

ছবি: AI

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 August 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি-এনসিআর এলাকায় পথকুকুর (stray dogs) ধরপাকড় ও পুনর্বাসন নিয়ে চলতি বিতর্কে ফের সরব হল কেন্দ্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানির সময়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা তীব্র কটাক্ষ করে বলেন, “অনেকে মাংস খাওয়ার ভিডিও পোস্ট করেন, আবার নিজেরাই দাবি করেন তাঁরা প্রাণীপ্রেমী।”

মেহতা জানান, দেশে প্রতি বছর প্রায় ৩৭ লক্ষ কুকুরে কামড়ানোর (dog biting) ঘটনা ঘটছে, অর্থাৎ গড়ে দিনে ১০ হাজার। শুধু ২০২৪ সালেই জলাতঙ্কে মারা গিয়েছেন অন্তত ৩০৫ জন, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে প্রকৃত সংখ্যা আরও বেশি। তাঁর দাবি, “এখানে একদিকে রয়েছে কর্কশ কণ্ঠের সংখ্যালঘুরা, আর অন্যদিকে নীরবে ভোগান্তি সহ্য করছে যে সব মানুষ তারাই সংখ্যাগরিষ্ঠ।”

গত ১১অগস্ট সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ৮ সপ্তাহের মধ্যে দিল্লি-এনসিআরের সমস্ত পথকুকুর ধরে শেল্টারে রাখতে হবে এবং আর রাস্তায় ছাড়া যাবে না। রায় ঘোষণার পর প্রবল সমালোচনার জেরে মামলাটি প্রধান বিচারপতি নতুন তিন বিচারপতির বেঞ্চে স্থানান্তর করেন। 

বৃহস্পতিবার বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। এদিন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল রায়ের বিরুদ্ধে যুক্তি তুলে ধরে জানান, দিল্লি-এনসিআরে পর্যাপ্ত কুকুরশেল্টারই নেই, ফলে রায় কার্যকর করা অসম্ভব। তাঁর প্রশ্ন, “পথকুকুর ধরার পর কোথায় রাখা হবে?”

আদালত আপাতত রায়ে স্থগিতাদেশ না দিলেও, বেঞ্চ স্পষ্ট করেছে প্রয়োজন পড়লে জরুরি নির্দেশ বা স্থগিতাদেশ দেওয়া হবে কি না, তা বিবেচনা করা হবে। একইসঙ্গে আদালত সতর্কবার্তা দিয়েছে—পথকুকুর ধরপাকড়ে কেউ বাধা দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই মামলায় মানবিক দিক ও জননিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষাই এখন আদালতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


```