Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরে দাঁড়ালেন বিচারপতিরা! পথকুকুর ধরপাকড় মামলায় শীর্ষ আদালতে নতুন বেঞ্চ, শুনানি বৃহস্পতিবার

আদালত দিল্লি সরকার, মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, এনডিএমসি এবং নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, দ্রুত কুকুরদের জন্য আশ্রয়কেন্দ্র বা পাউন্ড তৈরি করতে হবে।

সরে দাঁড়ালেন বিচারপতিরা! পথকুকুর ধরপাকড় মামলায় শীর্ষ আদালতে নতুন বেঞ্চ, শুনানি বৃহস্পতিবার

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 13 August 2025 21:00

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি-এনসিআরজুড়ে পথকুকুর ধরপাকড় ও সেই সংক্রান্ত বিভিন্ন মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন আগের বেঞ্চের বিচারপতিরা। বুধবার শীর্ষ আদালত জানায়, এই মামলার দায়িত্ব দেওয়া হচ্ছে নতুনভাবে গঠিত একটি তিন সদস্যের বিশেষ বেঞ্চকে। আগামীকালই এই বেঞ্চ শুনানি শুরু করবে। বেঞ্চে থাকছেন বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি আঞ্জারিয়া। আদালত স্পষ্ট জানিয়েছে, ‘যাঁরা আগের নির্দেশ দিয়েছিলেন, তাঁদের কেউ এই বেঞ্চে নেই।’

একইসঙ্গে আগামীকালের শুনানিতে চারটি মামলা একসঙ্গে তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে, সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা, ২০২৪ সালের একটি পিটিশন যা আগেই আদালতে উত্থাপিত হয়েছিল এবং বুধবার উত্থাপিত আরেকটি জনস্বার্থ মামলা। সবকটিই মূলত এনসিআরজুড়ে পথকুকুরদের ধরপাকড় ও আশ্রয় সংক্রান্ত বিতর্ককে নিয়ে।

আদালত দিল্লি সরকার, মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, এনডিএমসি এবং নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, দ্রুত কুকুরদের জন্য আশ্রয়কেন্দ্র বা পাউন্ড তৈরি করতে হবে। আট সপ্তাহের মধ্যে এই পরিকাঠামো গড়ে তোলার অগ্রগতি আদালতে জানাতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত কর্মী থাকতে হবে যাতে কুকুরদের নির্বীজকরণ, কৃমিনাশন ওষুধ দেওয়া ও টিকাকরণ করা যায়। সেইসঙ্গে তাদের যত্ন নেওয়া হবে। কিন্তু রাস্তায়, পাড়া-মহল্লায় বা অন্য কোনও জনসমাগমস্থলে আর ছেড়ে দেওয়া যাবে না। প্রতিটি আশ্রয়কেন্দ্রে সিসিটিভি নজরদারি রাখতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় কোনও কুকুরকে বেআইনিভাবে ছাড়া বা সরানো না হয়।

শীর্ষ আদালতের নির্দেশ, প্রথম পর্যায়ে পাঁচ হাজার কুকুরের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করতে হবে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে। পরে ধাপে ধাপে ক্ষমতা বাড়ানো হবে। এই পদক্ষেপকে আদালত বর্ণনা করে একটি ‘প্রগতিশীল উদ্যোগ’ হিসেবে।

যার পর দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ। অধিকাংশ মানুষই এর প্রতিবাদ জানান। সোশ্যাল মিডিয়াতেও ওঠে নিন্দার ঝড়। এই পরিস্থিতিতে সোমবারের নির্দেশ দেওয়া বেঞ্চ থেকে বিচারপতিদের সরে দাঁড়ানো নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে। তবে, আদালতের পরবর্তী পদক্ষেপ কী হয়, সিদ্ধান্তে আদৌ বদল আসে কি না, তা বৃহস্পতিবারই বোঝা যাবে।


```