Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে সতর্ক করল সুপ্রিম কোর্ট, ‘হয়তো আমরা একটু সেকেলে, তবু বলছি’

শুনানিতে আরও অভিযোগ ওঠে, দু’জনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও অভিযোগকারিণীর সম্মতি ছাড়াই রেকর্ড করা হয়েছিল এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে সতর্ক করল সুপ্রিম কোর্ট, ‘হয়তো আমরা একটু সেকেলে, তবু বলছি’

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে সতর্ক করল সুপ্রিম কোর্ট

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 February 2026 17:29

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার মরসুম চলছে। এমন মরসুমে চারদিকে কত কী যে হয়ে যাচ্ছে কে জানে! ঠিক এমনই পরিস্থিতিতে সোমবার একটি মামলার শুনানিতে মৌখিক পর্যবেক্ষণে ভালরকম সতর্ক করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের (Supreme Court) স্পষ্ট পর্যবেক্ষণ হল, বিয়ের আগে শারীরিক সম্পর্কে (Sex Before Marriage) জড়ানোর ক্ষেত্রে চরম সতর্ক থাকতে হবে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে একটি ধর্ষণের মামলা জারি হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি উজ্জ্বল ভুইঞাঁর (Justice BV Nagarathana and Justice Ujjal Bhuyan) বেঞ্চ জানায়, বিয়ের আগে একে অপরের উপর বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ হতে পারে (Supreme Court remark pre marital relationship)। বিচারপতি নাগরত্ন তাঁর পর্যবেক্ষণে বলেন, “হয়তো আমরা একটু সেকেলে… কিন্তু বিয়ের আগে ছেলে-মেয়ে তো আসলে অপরিচিত। সম্পর্ক যতই গভীর হোক, বিয়ের আগে কীভাবে শারীরিক সম্পর্কে জড়ানো যায়- তা আমরা বুঝতে পারি না।” একইসঙ্গে বিচারপতি নাগরত্ন সতর্ক করে বলেন, “বিয়ের আগে কাউকে বিশ্বাস করতে গেলে খুব সাবধান হতে হবে।”

এই মামলায় অভিযুক্ত ও অভিযোগকারিণীর আলাপ হয় ২০২২ সালে একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে (matrimonial website)। অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত ব্যক্তি বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। সেই সম্পর্কের সূত্র ধরে দু’জনের দেখা হয় দুবাইতেও। পরে অভিযোগকারিণী জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই বিবাহিত ছিলেন এবং পরে পাঞ্জাবে গত বছর জানুয়ারিতে আরেকটি বিয়েও করেন।

শুনানিতে আরও অভিযোগ ওঠে, দু’জনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও অভিযোগকারিণীর সম্মতি ছাড়াই রেকর্ড করা হয়েছিল এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

বিচারপতি নাগরত্ন প্রশ্ন তোলেন— যদি বিয়ে নিয়ে এতটা দৃঢ়তা থাকে, তবে বিয়ের আগে দুবাই সফরের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল? সরকারি কৌঁসুলি জানান, দু’জনই বিয়ের পরিকল্পনা করছিলেন। জবাবে বেঞ্চের পর্যবেক্ষণ (Supreme Court remark pre marital relationship), যদি এতটাই রক্ষণশীল মনোভাব (পড়ুন অভিযোগকারিণীর) কারও থাকে, তবে বিয়ের আগে ভ্রমণ করা উচিত ছিল না।

আদালত আরও জানায়, সম্মতিসূচক সম্পর্কের ক্ষেত্রে সব সময়ই ফৌজদারি বিচার ও দণ্ডের পথে যাওয়াই একমাত্র সমাধান নয়। এই ধরনের বিষয় মীমাংসার জন্য মধ্যস্থতার কথাও বলে বেঞ্চ। মামলাটি পরবর্তী শুনানির জন্য বুধবার তালিকাভুক্ত করা হয়েছে।


```