Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রশাসনিক করিডরে প্রেম, তৃতীয়বার ঘর বাঁধলেন আইএএস অফিসার, নতুন জীবনসঙ্গীও আমলা

২০১৪ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের (Madhya Pradesh Cadre) এই আমলা ১১ ফেব্রুয়ারি কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) বিয়ে করেন ২০১৭ ব্যাচের আইএএস আধিকারিক অঙ্কিতা ধাকরেকে (IAS Ankita Dhakde)।

প্রশাসনিক করিডরে প্রেম, তৃতীয়বার ঘর বাঁধলেন আইএএস অফিসার, নতুন জীবনসঙ্গীও আমলা

আইএএস অফিসারের বিয়ে

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 16 February 2026 13:04

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রশাসনিক মহলে নতুন করে চর্চায় আইএএস অফিসার (IAS Officer) অভি প্রসাদ (Avi Prasad)। তৃতীয়বার বিয়ে (Third Time Marriage) করলেন তিনি। তবে অবাক করা বিষয় হল, তাঁর তিন জন জীবনসঙ্গীই আইএএস আধিকারিক (IAS)।

২০১৪ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের (Madhya Pradesh Cadre) এই আমলা ১১ ফেব্রুয়ারি কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) বিয়ে করেন ২০১৭ ব্যাচের আইএএস আধিকারিক অঙ্কিতা ধাকরেকে (IAS Ankita Dhakde)। ধাকরে বর্তমানে রাজ্য প্রশাসনিক পরিষেবায় ডেপুটি সেক্রেটারি (Deputy Secretary) পদে কর্মরত। বিয়ের ছবিও (IAS Marriage) ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media Viral) ছড়িয়ে পড়েছে, যা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুর জেলার বাসিন্দা প্রসাদ প্রথমে ২০১৩ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস-এ (IAS News) নির্বাচিত হন। পরের বছর সর্বভারতীয় মেধাতালিকায় ১৩তম স্থান অর্জন করে আইএএস-এ যোগ দেন। তাঁর পারিবারিক পটভূমিও রাজনৈতিক। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের (Chowdhury Charan ) সরকারে তাঁর দাদু তাম্বেশ্বর প্রসাদ ওরফে বচ্চাবাবু মন্ত্রী ছিলেন।

প্রসাদের প্রথম বিয়ে হয় আইএএস আধিকারিক রিজু বাফনার সঙ্গে। শোনা যায়, দিল্লিতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির সময় তাঁদের আলাপ। পরে বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে বাফনা মধ্যপ্রদেশের শাজাপুর জেলার জেলাশাসক।

দ্বিতীয়বার তিনি বিয়ে করেন ২০১৬ ব্যাচের আইএএস অফিসার মিশা সিংকে। বিয়ের পর সিং মধ্যপ্রদেশ ক্যাডারে আসেন। প্রায় চার বছর পর তাঁদের সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে সিংহ রতলাম জেলার জেলাশাসক হিসেবে দায়িত্বে রয়েছেন; ২০২৫ সালে তিনি ওই পদে যোগ দেন।

প্রশাসনিক জীবনে অভি প্রসাদ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। জেলা পরিষদের সিইও ও একাধিক জেলার জেলাশাসক হিসেবেও কাজ করেছেন। কাটনি জেলার জেলাশাসক থাকাকালীন অপুষ্টি রোধে তাঁর উদ্যোগ বিশেষভাবে নজর কেড়েছিল। বর্তমানে তিনি মধ্যপ্রদেশে এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিলের প্রধান কার্যনির্বাহী আধিকারিক (সিইও) হিসেবে কর্মরত।


```