Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

নিটের কাউন্সেলিং শুরু ৬ জুলাইয়েই, স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

১৫৬৩ জনের ফের পরীক্ষা নেওয়ার প্রস্তাবেও স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত

নিটের কাউন্সেলিং শুরু ৬ জুলাইয়েই, স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

শুক্রবার লখনউয়ে সমাজবাদী পার্টির বিক্ষোভ ঠেকাচ্ছে পুলিশ।

শেষ আপডেট: 21 June 2024 15:28

দ্য ওয়াল ব্যুরো: নিট-ইউজি ২০২৪ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মামলায় কাউন্সেলিং বন্ধ ও নিয়ামক সংস্থা কর্তৃক ১৫৬৩ জন প্রার্থীর ফের পরীক্ষা নেওয়ার প্রস্তাবে স্থগিতাদেশ দেওয়ার আবেদন নাকচ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই সংক্রান্ত আরও আবেদনকে আবার এক জায়গায় এনে ৮ জুলাই শুনানির দিন ধার্য করেছে আদালত। উল্লেখ্য, নিট পরীক্ষায় উত্তীর্ণদের মেডিক্যাল কলেজে ভর্তির আসন বিলির কাউন্সেলিং পর্ব শুরু হবে নির্ধারিত ৬ জুলাইয়েই।

বিচারপতি বিক্রম নাথ ও এসভি ভাট্টির অবসরকালীন বেঞ্চ স্থগিতাদেশের আবেদন নাকচ দিয়ে বলে, যদি এই মামলায় আপনাদের জয় হয়, তাহলে হতে পারে পুরো পরীক্ষা ব্যবস্থাটিই বাতিল করা হবে। এমন সম্ভাবনা থাকলেও আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত আপনাদের অপেক্ষা করতেই হবে।

এদিন শুনানিতে আবেদনকারীদের এক কৌঁসুলি আবেদন করেন, ৬ জুলাইয়ের কাউন্সেলিং স্থগিত রাখা হোক। এর জবাবে বিচারপতি ভাট্টি বলেন, কাউন্সেলিং একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া শুরু হবে ৬ জুলাই। আমরা সময় নষ্ট করতে চাই না। সেটা যে ছাত্রছাত্রী বা কর্তৃপক্ষ যে পক্ষেরই হোক। অর্থাৎ আদালত স্পষ্ট করে জানিয়ে দেয় যে, মামলার ফলাফল যাই হোক না কেন, আপাতত ভর্তির প্রক্রিয়া বিঘ্নিত না করে এগোতে থাকুক।

এদিকে, নিট এবং নেট পরীক্ষা নিয়ে আইনি মারপ্যাঁচের মধ্যে রাজনৈতিক জলঘোলাও চলছে। বিজেপি এবং বিরোধী দলগুলির একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলার বিরাম নেই। এদিন কংগ্রেস দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলনের ডাক দিয়েছিল। সেইমতো কলকাতাসহ দেশের সর্বত্র কংগ্রেস ছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠন নিট পরীক্ষায় কারচুপির অভিযোগে বিক্ষোভ দেখায়।


```