Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

রেনুকাস্বামী হত্যাকাণ্ড: দর্শনের জামিন নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ে অসন্তোষ সুপ্রিম কোর্টের

গত বছরের ১৩ ডিসেম্বর কর্নাটক হাইকোর্ট দর্শনকে জামিন দেয়। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বৃহস্পতিবার শুনানিতে দর্শনের পক্ষে সওয়াল করেন আইনজীবী।

রেনুকাস্বামী হত্যাকাণ্ড: দর্শনের জামিন নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ে অসন্তোষ সুপ্রিম কোর্টের

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 July 2025 17:32

দ্য ওয়াল ব্যুরো: কন্নড় অভিনেতা দর্শন ঠুগুদীপ্পাকে জামিন দেওয়া নিয়ে কর্নাটক হাইকোর্টের (Karnataka High Court) রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রেনুকাস্বামী হত্যা মামলার এই জামিনের সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার একেবারে খোলাখুলি হাইকোর্টের বিচার প্রক্রিয়ার দৃষ্টিভঙ্গির সমালোচনা করলেন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, হাইকোর্ট যে যুক্তিতে দর্শনকে জামিন দিয়েছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। এই মামলায় কর্নাটক সরকার সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন (SLP) দায়ের করেছিল, তারই শুনানিতে উঠে আসে এই মন্তব্য।

প্রসঙ্গত, গত বছরের ১৩ ডিসেম্বর কর্নাটক হাইকোর্ট দর্শনকে জামিন দেয়। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বৃহস্পতিবার শুনানিতে দর্শনের পক্ষে সওয়াল করেন আইনজীবী। তখন বিচারপতি জে বি পার্দিওয়ালা বলেন, 'সোজা কথা বলছি। হাইকোর্ট যে যুক্তিতে জামিন দিয়েছে, তাতে আমরা একেবারেই সন্তুষ্ট নই। আপনার মক্কেল জামিনে মুক্ত সেই কারণেই আমরা আপনার বক্তব্য শুনছি। তবে রায়টি নিশ্চয়ই আপনি পড়েছেন।'

জবাবে আইনজীবী বলেন, 'হাইকোর্টের পর্যবেক্ষণ ছাড়াও শীর্ষ আদালত ১৬১ এবং ১৬৪ ধারায় পুলিশ ও সাক্ষীদের বয়ান দেখে নিজের সিদ্ধান্ত নিতে পারে।' আদালত জানিয়েছে, আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে। সেই দিন অভিযুক্তদের আগের কোনও অপরাধের ইতিহাস থাকলে তা-ও জমা দিতে হবে।

রেনুকাস্বামী হত্যাকাণ্ড কী?

অভিনেত্রী পবিত্রা গৌড়ার অনুরাগী ছিলেন ৩৩ বছরের রেনুকাস্বামী। তাঁকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে দর্শনের নেতৃত্বে তাঁকে অপহরণ করা হয়। পুলিশ জানায়, চিত্রদুর্গা থেকে তাঁকে তুলে এনে বেঙ্গালুরুর একটি গুদামে তিন দিন আটকে রেখে মারধর করা হয়। পরে তাঁর মৃতদেহ এক নালায় পড়ে থাকতে দেখা যায়।

নিম্ন আদালতে দর্শন-সহ মোট আটজনের জামিন খারিজ হয়। পরে হাইকোর্ট থেকে তাঁরা জামিন পান। শুনানিতে কর্নাটক সরকারের আইনজীবী সিদ্ধার্থ লুথরা জানান, জামিনে মুক্ত থাকার সময় অভিযুক্তদের একজন এক সরকারি সাক্ষীর সঙ্গে প্রকাশ্যে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন, যা বিচারব্যবস্থার পক্ষে উদ্বেগজনক।


```