Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বীরভূমের সোনালিকে পুশব্যাক! কেন্দ্রকে ‘গুরুতর প্রশ্ন’ সুপ্রিম কোর্টের, দেশে ফেরানোর নির্দেশ

আদালত জানায়, আগামী সোমবার, ১ ডিসেম্বর, মামলার পরবর্তী শুনানির আগে সমস্ত নথি নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। প্রধান বিচারপতির স্পষ্ট বার্তা, “পরিবারকে বক্তব্য জানানোর সুযোগ দিন।”

বীরভূমের সোনালিকে পুশব্যাক! কেন্দ্রকে ‘গুরুতর প্রশ্ন’ সুপ্রিম কোর্টের, দেশে ফেরানোর নির্দেশ

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 November 2025 18:03

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের পাইকর এলাকার অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে (Birbhum's Sonali Khatun) কোনও শারীরিক যাচাইকরণ ছাড়াই বাংলাদেশে পুশব্যাক—এই অভিযোগ নিয়ে তীব্র বিতর্কের পর এবার সরাসরি সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্নের মুখে কেন্দ্র সরকার। মঙ্গলবার শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্রকে কার্যত জানিয়ে দিল—সোনালিদের ফেরানোর প্রস্তুতি নিন।

প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট বলেন, “অনেক তথ্য রেকর্ডে রয়েছে—জন্মশংসাপত্র, আত্মীয়ের সঙ্গে বাস—এগুলোও এক ধরনের প্রমাণ। অভিযোগ, তাঁদের কথা না শুনেই পাঠিয়ে দেওয়া হয়েছে।” 

বেঞ্চের মন্তব্য, “বেআইনি অনুপ্রবেশ হলে পুশব্যাকের অধিকার আপনাদের আছে। কিন্তু আগে নিশ্চিত করতে হবে তিনি দেশের নাগরিক কি না। কেউ যদি বলেন ভারতে জন্মেছেন, ছোট থেকে বড় হয়েছেন, তাঁর কথা অবশ্যই শোনার অধিকার আছে।”

আদালত জানায়, আগামী সোমবার, ১ ডিসেম্বর, মামলার পরবর্তী শুনানির আগে সমস্ত নথি নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। প্রধান বিচারপতির স্পষ্ট বার্তা, “পরিবারকে বক্তব্য জানানোর সুযোগ দিন।”

প্রসঙ্গত, গত জুনে দিল্লিতে কাজ করা সোনালি, সুইটি বিবি-সহ ছ’জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল বলে পরিবারের অভিযোগ। ২০ অগস্ট তাঁদের চাঁপাইনবাবগঞ্জে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে ধরে সংশোধনাগারে পাঠানো হয়। বাংলাদেশ পুলিশ অনুপ্রবেশের মামলাও রুজু করে।

সোনালিদের পরিবার এবং আইনজীবী দাবি করছেন—তাঁরা ভারতের নাগরিক, বৈধ নথিও রয়েছে। পুশব্যাকের বিরুদ্ধে মামলা করেন সোনালির বাবা ভদু শেখ; আইনি লড়াইয়ে যুক্ত ছিলেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়—চার সপ্তাহের মধ্যে তাঁদের ফেরাতে হবে। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই, ২২ অক্টোবর, সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্র সময় চাইলেও বেঞ্চ অসন্তোষ দেখিয়ে মনে করিয়ে দেয়—“মানবাধিকার, বিশেষ করে এক গর্ভবতী মহিলার জীবন ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।”


```