Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছোল, আরও ২ মাস সময় চাইল রাজ্য সরকার

এদিন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতারা বলেন, রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করছে ও মিথ্যাচার করছে। কারণ, সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়ার পর ২ মাসের বেশি হয়ে গেছে। 

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছোল, আরও ২ মাস সময় চাইল রাজ্য সরকার

গ্রাফিক্স- দ্য ওয়াল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 4 August 2025 23:43

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে ডিএ (DA) মামলার শুনানি পিছিয়ে গেল। কাল মঙ্গলবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে সোমবারের শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতকে বলেন, রাজ্য সরকার বকেয়া ডিএ-র টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে একটি কমিটি গঠন করেছে। কত টাকা বকেয়া রয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের কত টাকা প্রাপ্য তা হিসাব কষে বের করতে হবে। কলকাতা হাইকোর্ট তা সরকারকে জানায়নি। সুতরাং রাজ্য সরকারকে আরও দু’মাস সময় দেওয়া হোক।

সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত মিশ্রর বেঞ্চে এদিন শুনানি হয়। রাজ্য সরকারকে এখনই দু’মাস সময় দেওয়ার ব্যাপারে এদিন কোনও নির্দেশ দেয়নি আদালত। তবে বিচারপতিরা জানিয়েছেন, গোটা দেশের কাছে এই মামলার বৃহত্তর তাৎপর্য রয়েছে। তাই মামলাটির সওয়াল জবাব আদালত বিশদে শুনতে চায়।

 

এর আগে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে বিচারপতিরা নির্দেশ দিয়েছিলেন, ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। কিন্তু ২৭ তারিখ পেরিয়ে গেলেও রাজ্য সরকার সেই টাকা মিটিয়ে দেয়নি।

এদিন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতারা বলেন, রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করছে ও মিথ্যাচার করছে। কারণ, সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়ার পর ২ মাসের বেশি হয়ে গেছে। রাজ্য সরকার চাইলে এর মধ্যে কমিটি ইত্যাদি যা গড়ার গড়ে ফেলে হিসাব কষে ফেলতে পারত। গোটা ডেটাবেস রাজ্য সরকারের কাছেই রয়েছে। এখন অজুহাত খুঁজছে। এবং বলার চেষ্টা করছে যে আদালত বলে দিক কত টাকা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া বাবদ দিতে হবে। 
সংগঠনের এক মুখপাত্র বলেন, চাকরি দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকার যেমন বলছে যে আদালত বেছে দিক কারা যোগ্য কারা অযোগ্য, এক্ষেত্রেও সেই এক খেলা খেলছে।

মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ-র ১০০ শতাংশই অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে সওয়াল করবে।


```