Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে না লোকপাল, সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত

পুরো বিষয়টিকেই ‘অত্যন্ত বিরক্তিকর’ মন্তব্য করে শীর্ষ আদালত জানিয়েছে, এভাবে কর্মরত বিচারপতিদের বিরুদ্ধে লোকপালের তদন্ত একেবারেই মেনে নেওয়া যায় না।

হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে না লোকপাল, সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত

ফাইল ছবি

শেষ আপডেট: 20 February 2025 13:47

দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির অভিযোগ থাকলেই হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে কোনওরকম তদন্ত করতে পারবে না লোকপাল। বৃহস্পতিবার একটি স্বতঃপ্রণোদিত মামলায় এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি পুরো বিষয়টিকেই ‘অত্যন্ত বিরক্তিকর’ মন্তব্য করে শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, এভাবে কর্মরত বিচারপতিদের বিরুদ্ধে লোকপালের তদন্ত একেবারেই মেনে নেওয়া যায় না। স্বতঃপ্রণোদিত মামলার তদন্তে এবার দুর্নীতি বিরোধী সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি আরএস গভাই ও বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ওএস ওকার তিন বিচারপতির বেঞ্চ এদিন সাফ জানিয়ে দিয়েছে, বিচারপতিদের বিরুদ্ধে লোকপাল তদন্ত করতে চাইলে, আগে সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে কখনওই এমন কাজ করা সম্ভব নয়।

এর আগে গত ২৭ জানুয়ারি দেশের শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এএম খানউইলকর দু’টি পৃথক মামলার রায়ে জানান, হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই ২০১৩ সালের লোকপাল ও লোকায়ুক্ত আইনের ১৪ (১) ধারা অনুযায়ী তদন্ত ও প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লোকপালকে। সেই মতো দুই হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে লোকপাল তদন্তও শুরু করেছে।

তবে বৃহস্পতিবার সাফ জানিয়ে দেওয়া হল, কোনও বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তদন্তে নেমে পড়তে পারবে না লোকপাল। তার জন্য আগে শীর্ষ আদালতের অনুমতি নিতে হবে।

এছাড়া সুপ্রিম কোর্টের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, অভিযোগকারীকে অবশ্যই অভিযুক্ত বিচারপতির নাম ও পরিচয় গোপন রাখতে হবে। এদিন শুনানিতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাও লোকপালের বিরোধিতা করে জানিয়েছেন, হাইকোর্ট কখনওই লোকপালের আওতায় পড়ে না। সে কারণে এভাবে বিচারপতিদের বিরুদ্ধে তদন্তের কোনও এক্তিয়ার নেই।  


```