Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি কেন্দ্রিক হয়ে গেছে,' অবসরের দিন মন্তব্য বিচারপতি এএস ওকার

বিচারপতি ওকা আরও বলেন, দেশের বিভিন্ন হাইকোর্ট কখনও কখনও সুপ্রিম কোর্টের থেকে এগিয়ে থাকে। কারণ সেখানে পরিচালনার জন্য বিভিন্ন কমিটি থাকে।

'সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি কেন্দ্রিক হয়ে গেছে,' অবসরের দিন মন্তব্য বিচারপতি এএস ওকার

বিচারপতি এএস ওকা

শেষ আপডেট: 23 May 2025 22:27

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার অবসর নিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা (Justice AS Oka)। আর যেতে যেতে তিনি শীর্ষ আদালত সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ দিয়ে গেলেন। বিচারপতির মতে, এখন সুপ্রিম কোর্ট 'প্রধান বিচারপতি কেন্দ্রিক' হয়ে গেছে, তার বদল প্রয়োজন। যদিও তাঁর আশা, বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সেই বিআর গভাইয়ের (BR Gavai) আমলে এর পরিবর্তন ঘটবে।

সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বিদায়ী ভাষণ দিতে গিয়ে বিচারপতি ওকা বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ৩৪ জন বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টে। কাজের ক্ষেত্রেও তার প্রভাব পড়া উচিত। তাঁর পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুই আদালতই ‘ট্রায়াল কোর্ট’কে গুরুত্ব দেয় না। এই আদালতগুলিতে প্রচুর মামলা বিচারাধীন থাকে। তাই এই ব্যবস্থার পরিবর্তন হলে বিচারব্যবস্থার পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি।

বিচারপতি ওকা আরও বলেন, দেশের বিভিন্ন হাইকোর্ট কখনও কখনও সুপ্রিম কোর্টের থেকে এগিয়ে থাকে। কারণ সেখানে পরিচালনার জন্য বিভিন্ন কমিটি থাকে। কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি প্রধান বিচারপতি কেন্দ্রিক হয়ে গেছে। এটির বদল দরকার। তাঁর আশা, বিচারপতি গভাইয়ের আমলে তার পরিবর্তন ঘটবে। এক্ষেত্রে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রসঙ্গও টানেন বিচারপতি ওকা। বলেন, উনি স্বচ্ছতার পথেই এগিয়ে গেছেন আর এরপরও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় থাকবে বলে ধারণা তাঁর।

প্রসঙ্গত, গত ১৪ মে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি বিআর গভাই। আগামী ছ’মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। চলতি বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। ইনি দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি। 


```