Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজয় থলপতির সভায় পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

সোমবার কারুর পদপিষ্ট-কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়ে সর্বোচ্চ আদালত বলেছে, দেশের মানুষের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের অধিকার রয়েছে।

বিজয় থলপতির সভায় পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

বিজয় থলপতি। ফাইল ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 13 October 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী অভিনেতা বিজয় থলপতির দলীয় সমাবেশে পদপিষ্ট হয়ে গণমৃত্যুর ঘটনায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (CBI) তদন্তের দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট। সোমবার কারুর পদপিষ্ট-কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়ে সর্বোচ্চ আদালত বলেছে, দেশের মানুষের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের অধিকার রয়েছে। এদিন সকালে শীর্ষ আদালতের বিচারপতি জেকে মাহেশ্বরী এবং এনভি আঞ্জারিয়া একইসঙ্গে গত ২৭ সেপ্টেম্বরের পদপিষ্টের ঘটনায় তিন সদস্যের একটি প্যানেল গঠন করেছে। প্যানেলের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় রাস্তোগী।

আদালত বিচারপতি রাস্তোগীকে বলেছে, দুজন ভারতীয় পুলিশ অফিসারকে (আইপিএস) বাছাই করতে, যাঁরা সিবিআই তদন্ত নজরে রাখবেন। উল্লেখ্য, তামিল নায়ক বিজয়ের নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম এবং অন্যদের নিরপেক্ষ তদন্ত দাবির আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। বিজয়ের দল মাদ্রাজ হাইকোর্টের সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দ্বারস্থ হয়েছিল শীর্ষ আদালতের।

আদালত এদিন বলে, ঘটনার বিবরণ ও বাস্তব প্রেক্ষিত দেখে নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। ইস্যুটি দেশের মানুষের সত্য জানার অধিকারে পড়ে। তাই নির্দেশ দেওয়া হচ্ছে যে, এই ঘটনার তদন্ত করুক সিবিআই। দেশের মানুষের অধিকার রয়েছে, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হোক, এতে কোনও সন্দেহ থাকতেই পারে না, বলেছে সুপ্রিম কোর্ট।

আদালত আরও বলে, সকলের উদ্বেগের কথা মাথায় রেখে আমরা তিন সদস্যের একটি কমিটি গঠন করছি। বিচারপতি রাস্তোগীকে এই কমিটির নেতৃত্ব দেওয়ার অনুরোধ করা হচ্ছে। এর সঙ্গে সাহায্যকারী হিসেবে ২ জন আইপিএস অফিসারকে নিয়োগ করা হবে তদন্ত পর্যবেক্ষণের জন্য। এই দুই আইপিএস তামিলনাড়ু ক্যাডারের হতে পারেন, কিন্তু তামিল হওয়া চলবে না।


```