Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সদগুরুর ইশা ফাউন্ডেশনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে তৈরি হয় সদগুরুর ইশা ফাউন্ডেশন। অভিযোগ ছিল সেই সময় পরিবেশ দফতরের কাছ থেকে কোনও ছাড়পত্র নেয়নি সংস্থা।

সদগুরুর ইশা ফাউন্ডেশনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

সদগুরু ও সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 28 February 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: সদগুরুর (Sadhguru) ইশা ফাউন্ডেশনের (Isha Foundation) বিরুদ্ধে তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দায়ের করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কোয়েম্বাটুরে ইশা যোগ ও ধ্যান কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে কোনও জোরপূর্বক পদক্ষেপ নেওয়া উচিত নয়।

বস্তুত, ২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে তৈরি হয় সদগুরুর ইশা ফাউন্ডেশন। অভিযোগ ছিল সেই সময় পরিবেশ দফতরের কাছ থেকে কোনও ছাড়পত্র নেয়নি সংস্থা। তাই পরিবেশের ক্ষতি ও অবৈধ নির্মাণের অভিযোগ এনে আদালতের দারস্থ হয়েছিল তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।

এর আগে কোয়েম্বাটুরের ভেলিয়ানগিরি পাহাড়ে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে নির্মাণ কাজ চালানোর জন্য সদগুরুর ইশা ফাউন্ডেশনকে নোটিস ধরায় রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। তবে সেই শো-কজ নোটিস বাতিল করে দেয় মাদ্রাস হাইকোর্ট।

এরপরেই সর্বোচ্চ আদালতের দারস্থ হয় তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। মাদ্রাস হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট জানায় এই বিষয়ে জোরপূর্বক কোনও পদক্ষেপ নেওয়া উচিত নয়।

এর আগের শুনানিতে কোর্ট প্রশ্ন তুলেছিল, কেন দূষণ নিয়ন্ত্রণ বোর্ড দু'বছর পরে এই আদেশকে চ্যালেঞ্জ করেছিল। যোগা কেন্দ্র একটি শিক্ষা কেন্দ্র হিসাবে স্বীকৃতি পাওয়ার অধিকারী। মউখিকভাবে সে কথাও জানানো হয়।


```