Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রবিবার ইন্ডিয়ার মঞ্চে সুনীতার আবির্ভাব, পড়ে শোনাবেন স্বামীর বার্তা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির দাবিতে ইন্ডিয়া জোটের মহা সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে রামলীলা ময়দানে। সেই মঞ্চে রবিবার রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়্গে, সীতারাম ইয়েচুরিদের মাঝে দেখা যাবে কেজরিওয়াল পত্নী সুনীতাকেও। 

রবিবার ইন্ডিয়ার মঞ্চে সুনীতার আবির্ভাব, পড়ে শোনাবেন স্বামীর বার্তা

কেজরিওয়াল পত্নী সুনীতা

শেষ আপডেট: 31 March 2024 13:01

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির দাবিতে ইন্ডিয়া জোটের মহা সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে  রামলীলা ময়দানে। সেই মঞ্চে রবিবার রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়্গে, সীতারাম ইয়েচুরিদের মাঝে দেখা যাবে কেজরিওয়াল পত্নী সুনীতাকেও। 

সূত্রের খবর, ইডি হেফাজত থেকে পাঠানো কেজরিওয়ালের বার্তা পড়ে শোনাবেন তিনি। বস্তুত, রবিবারের সভার সূত্র ধরে রাজনীতির জাতীয় মঞ্চে হাজির হতে চলেছেন এই নারী। বিজেপি, বিরোধী দলগুলির রবিবারের সমাবেশকে দুর্নীতিবাজদের মহা সমাবেশ বলে কটাক্ষ করেছে।

স্বামীর গ্রেফতারির বিরুদ্ধে আগেই ময়দানে হাজির হয়েছেন কেজরিওয়াল পত্নী। দিল্লিতে আপের সদর দফতরে দফায় দফায় সাংবাদিক বৈঠক করেন সুনীতা। শনিবারও দলীয় দফতরে কেজরিওয়ালের চেয়ারে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুনীতা।

ফলে জল্পনা ছড়িয়েছে, কেজরিওয়াল যদি এখন জেল থেকে ছাড়া না পান তাহলে সুনীতাই কি দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে দ্বিতীয় রাবড়ি দেবী হতে পারেন।

১৯৯৭ সালে দুর্নীতির মামলায়  জেলে যেতে হয়েছিল বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে। আদালতে আত্মসমর্পণ করার আগে তিনি স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করেন।

এদিকে, গ্রেফতার হওয়া সত্ত্বেও কেজরিওয়াল কীভাবে মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে আছেন সেই প্রশ্ন তুলে দিল্লি হাই কোর্টে হওয়া জনস্বার্থের মামলা খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট। কিন্তু কেজরিওয়ালের বিপদ তাতে কাটেনি। আদালত বলেছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকার ও সংসদের। এরপরই দিল্লির উপ রাজ্যপাল বিকে সাক্সেনা এক অনুষ্ঠানে বলেছেন, জেলখানা থেকে কেউ সরকার চালাতে পারেন না। অনেকেই মনে করছেন, উপ রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত করেছেন। 

অন্যদিকে, ইডির হেফাজত থেকে কেজরিওয়াল সরকার চালানোর পাশাপাশি একই সঙ্গে দলকে ভরসা দিতে বার্তা দিয়ে চলেছেন। 

লক্ষণীয় হল, আপ সুপ্রিমোর ওই সব বক্তব্য  প্রকাশ্যে জানানোর দায়িত্ব তিনি স্ত্রী সুনীতাকে দিয়েছেন।কেজরিওয়াল গত সপ্তাহে বলেন, ‘আমার ভাইবোনেরা, আমি ভেঙে পড়িনি। আমি শিগগির আপনাদের মাঝে ফিরে আসব। ফের লড়াই শুরু করব। আমার জীবন আপনাদের জন্য, দেশের জন্য সমর্পিত।’

ইডি হেফাজতে স্বামীর সঙ্গে কথা বলে ফিরে সুনীতা ভিডিও বার্তায় কেজরিওয়ালের বক্তব্য জানাচ্ছেন। যদিও ইডি দাবি করেছে,৷ কেজরিওয়ালের নাম করে বানানো কথা প্রচার করা হচ্ছে। 

এমনীতে হেফাজতে নিকট আত্মীয়েরই দেখা করার অনুমতি মেলে। সেদিক থেকে স্ত্রী সুনীতার সঙ্গেই কথা বলার সুযোগ আছে দিল্লির মুখ্যমন্ত্রীর। 

যদিও আপের অন্দরে কানাঘুষো শুরু হয়েছে, কেজরিওয়ালের এই সিদ্ধান্ত কি পরিকল্পিত? কারণ তাঁর সঙ্গে সুনিতার কথপোকথন দলের তরফে কেউ জানাতে পারতেন। মন্ত্রী আতিশী বর্তমানে সরকারের দ্বিতীয় ব্যক্তি। কেজরিওয়ালের জামিন না হলে তাঁর পক্ষে জেল থেকে সরকার চালানো খুব বেশি দিন সম্ভব নয়। তখন মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা ছাড়া উপায় থাকবে না। সেই পরিস্থিতিকে কে হবেন উত্তরসূরি তা নিয়ে আপের অন্দরে কেজরিওয়াল গ্রেফতার হওয়ার আগে থেকেই জল্পনা ছিল। আপ দাবি করে তারা একটি সমীক্ষা চালিয়েছে। তাতে বেশিরভাগ মানুষ বলেছেন, গ্রেফতারের পরও মুখ্যমন্ত্রী বদলের কোনও প্রয়োজন নেই। কেজরিওয়াল যেন জেল থেকেই সরকার চালান। 

যদিও আপের অন্দরে উত্তরসূরি হিসাবে সুনীতার নামও আছে। ১২ বছর আগে দিল্লির যন্তরমন্তরে কেজরিওয়ালের দুর্নীতি বিরোধী আন্দোলনে অন্তরালের সৈনিক ছিলেন সুনীতা। যদিও আয়কর দফতরের উচুঁ পদে চাকরি করায় তিনি তখন সামনে আসেননি। অবসরের পর মাঝেমধ্যে তাঁকে মুখ্যমন্ত্রী স্বামীর পাশে দেখা গিয়েছে।

 সুনীতার বক্তব্য, আমার স্বামীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। বেআইনি লেনদেনের প্রমাণ হিসাবে কোনও অর্থ উদ্ধার হয়নি।

রবিবার জাতীয় মঞ্চে তিনি স্বামীর বার্তা পাঠ ছাড়াও নিজে কী বলেন তা নিয়ে তুমুল কৌতূহল আছে রাজনৈতিক মহলে।


```