Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভুল করে ঢুকে যায় অনেক সময়', হরিয়ানার ভোটার লিস্টে ব্রাজিলের তরুণীর ছবি দেখে সাফাই সুকান্তর

বৃহস্পতিবার বিশ্বভারতীতে ‘বাণিজ্য শিক্ষা সম্মেলন ২০২৫’-এর মঞ্চ থেকে রাহুল গান্ধীকে সরাসরি কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন, “এর আগে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ওসামা বিন লাদেনের ছবিও পাওয়া গিয়েছিল!”

'ভুল করে ঢুকে যায় অনেক সময়', হরিয়ানার ভোটার লিস্টে ব্রাজিলের তরুণীর ছবি দেখে সাফাই সুকান্তর

সুকান্ত মজুমদার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 November 2025 18:56

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার ভোটার লিস্টে (Haryana Vote) এক তরুণীর ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) অভিযোগ, ব্রাজিলের ওই মহিলার ছবিই নাকি হরিয়ানার একাধিক ভোটার আইডিতে ব্যবহার করে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে। তাঁর দাবি, “একই ছবিতে তৈরি হয়েছে ২২টি এপিক কার্ড!” এই অভিযোগের বিষয়ে এবার মুখ খুললেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী (BJP) সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

বৃহস্পতিবার বিশ্বভারতীতে ‘বাণিজ্য শিক্ষা সম্মেলন ২০২৫’-এর মঞ্চ থেকে রাহুল গান্ধীকে সরাসরি কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন, “এর আগে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ওসামা বিন লাদেনের ছবিও পাওয়া গিয়েছিল!” সঙ্গে যোগ করেন, “ভুল হতে পারে, অনেক সময় সরকারি কর্মীরা কম্পিউটারে ডেটা রিপ্লেস করতে গিয়ে ভুল করে ফেলেন। ব্রাজিলের মডেলের নাম আদৌ আছে কি না, সেটাও পরিষ্কার নয়। এ রাজ্যেও প্রশান্ত কিশোরের নাম একাধিক জায়গায় পাওয়া গিয়েছে। এগুলি সব সরকারি দফতরের ত্রুটি।”

রাহুল গান্ধীর অভিযোগকে ‘অবাস্তব’ বলে সুকান্তের কটাক্ষ, “রাহুল গান্ধীর বাস্তব পরিস্থিতি সম্পর্কে কোনও ধারণাই নেই। উনি তো এসি রুম থেকে বেরোন না। যাঁরা মাঠে-ঘাটে কাজ করেন, মানুষের সঙ্গে থাকেন, তাঁরাই বাস্তবটা জানেন।”

তবে বিজেপি নেতার এই মন্তব্যে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর প্রশ্ন, “এখন বোঝা যাচ্ছে না সুকান্ত মজুমদাররা নির্বাচন কমিশনের পক্ষে না বিপক্ষে। বিএলও থেকে শুরু করে ভোট প্রক্রিয়ায় যুক্ত সকলেই তো কমিশনের অঙ্গ। ভোটার তালিকা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল থাকা মোটেই গ্রহণযোগ্য নয়।”

তৃণমূল নেতার দাবি, “২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়েই সতর্ক করেছিলেন। কমিশনের কাজকর্মে গলদ আছে বলে দেখিয়ে দেন। আজ তাঁর আশঙ্কাই সত্যি হচ্ছে। কমিশনকে আরও দায়িত্ববান হতে হবে, কারণ এর সঙ্গে জড়িত গণতন্ত্রের ভিত্তি।”

ঘটনার সূত্রপাত রাহুল গান্ধীর গতকালের সাংবাদিক সম্মেলন থেকে। তিনি অভিযোগ করেন, হরিয়ানার রাই বিধানসভা কেন্দ্রে একই ছবির মহিলা ২২ বার ভোট দিয়েছেন, বিভিন্ন নামে— সীমা, সুইটি, সরস্বতী, রশ্মি, বিমলা প্রমুখ। রাহুলের দাবি, “এটা বুথ-লেভেলের নয়, কেন্দ্রীয় পর্যায়ের জালিয়াতি। কমিশন চাইলে এক সেকেন্ডেই এই ডুপ্লিকেট ভোটার বাদ দিতে পারে, কিন্তু তারা বিজেপিকে সাহায্য করছে।”

বিরোধীদের অভিযোগের জবাবে নির্বাচন কমিশনের সূত্র জানায়, ভোটের দিন কংগ্রেসের পোলিং এজেন্টরা কী করছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলা উচিত। “যদি একই ভোটার বারবার আসে, এজেন্টদেরই প্রথম আপত্তি জানানোর কথা,” বলে কমিশন সূত্রে খবর।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রাহুলের অভিযোগকে ‘ভুয়ো ইস্যু’ বলে ব্যাখ্যা করেন। তাঁর কথায়, “বিহারে ভোট হচ্ছে, কিন্তু উনি হরিয়ানার গল্প বলছেন। ভোটের ফল মেলেনি বলেই এইসব বানানো অভিযোগ।”


```