ছেলেটির ফোন বন্ধ থাকায় পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। এমনকি বেরোনোর আগে সে স্কুলের এক শিক্ষিকাকে বার্তা পাঠিয়েছিল, সেদিন ক্লাসে যেতে পারবে না।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 January 2026 13:13
দ্য ওয়াল ব্যুরো: 'স্ট্রেস ফ্রি' জীবন চাই! তাই কিছুদিন পড়াশোনা-স্কুল থেকে দূরে থাকতে সোজা পালিয়ে গেল গোয়ায়। বাড়িতে কাউকে কিছু জানায়নি, তবে পালানোর সময় ঘরের আলমারিতে রাখা সাড়ে ৩ লক্ষ টাকা 'চুরি' করে নিয়ে গেছে। যেখানে তার দিদির ইউপিএসসি পরীক্ষার ফি ছিল (UPSC exam fees stolen)। একাদশ শ্রেণির পড়ুয়ার এই কীর্তিতে অবাক হয়েছে পুলিশও (Vadodara teen caught in Goa)। বাড়ি থেকে পালানোর দু'দিন পর এক বন্ধু সমেত তাকে গোয়ার বিচ থেকে ধরেছে পুলিশ (Goa beach rescue)। এই দু'দিনে এক ১৭ বছরের কিশোর খরচ করে ফেলেছে ৫০ হাজার টাকা।
ঘটনাটি ঘটেছে ভাদোদরার সামা–সাভলি রোড এলাকায়। পুলিশের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১২টার সময় ছেলেটি মা ও বোনকে ঘুমোবে বলে নিজের ঘরে ঢুকে যায়। পরিবার জানিয়েছে, কোনও অস্বাভাবিকতা তখন দেখা যায়নি। পরের দিন সকাল ৯টা নাগাদ বাড়ির পরিচারিকা এসে দেখে মূল দরজা খোলা। সদস্যরা খোঁজ করতে গিয়ে বুঝতে পারেন, ছেলেটি বাড়িতে নেই। এরপরই দেখা যায়, ঘরের আলমারি থেকে ৩ লক্ষ টাকা উধাও (teen boy steals 3 lakh)। এর মধ্যে ছিল তার দিদির UPSC পরীক্ষার ফি হিসেবে রাখা টাকা।
ছেলেটির ফোন বন্ধ থাকায় পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। এমনকি বেরোনোর আগে সে স্কুলের এক শিক্ষিকাকে বার্তা পাঠিয়েছিল, সেদিন ক্লাসে যেতে পারবে না।
অভিযোগ পাওয়ার পর পুলিশ স্থানীয় সিসিটিভি পরীক্ষা করে দেখে, রাত দেড়টা নাগাদ ব্যাগপ্যাক নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিশোর। তদন্তে জানা যায়, সে প্রথমে একটি ট্যাক্সি ধরে মুম্বই যায়। সেখান থেকে এক বন্ধুকে নিয়ে আরেকটি ট্যাক্সিতে গোয়ার (Teen fled to Goa) উদ্দেশে রওনা দেয়। পুলিশের মতে, 'ওর বয়সের তুলনায় পরিকল্পনা অত্যন্ত সুসংগঠিত।'
টেকনিক্যাল সার্ভিল্যান্সে পুলিশ জানতে পারে, তার ফোনে একটি নতুন সিম অ্যাকটিভেট করা হয়েছে। সেই সূত্র ধরে গোয়ার একটি বিচ রিসর্টে পৌঁছে পুলিশ দেখে, দুই বন্ধু সমুদ্রতটে বসে সময় কাটাচ্ছে (police trace teen in Goa)। গত দু’দিনে ছেলেটি ইতিমধ্যেই ৫০ হাজার টাকার মতো খরচ করেছে বলেও জানায় পুলিশ।
পুলিশ জিজ্ঞাসাবাদে কিশোর ভেঙে পড়ে এবং জানায়, ক্লাস ইলেভেনের পরীক্ষার চাপ ও মানসিক অস্থিরতার কারণে সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল (Vadodara teen caught in Goa)। তার কথায়, “অনেক চাপ লাগছিল, তাই কয়েকদিনের জন্য দূরে যেতে চেয়েছিলাম।”
পুলিশ তাকে এবং তার বন্ধুকে ভাদোদরায় ফিরিয়ে এনে পরিবারের হাতে তুলে দেয়। পাশাপাশি ছেলেটির কাউন্সেলিং করানো হয়। পরিবারের সদস্যরাও পুরো ঘটনায় উদ্বিগ্ন।
পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, “আজকাল অনেক ছাত্র নীরবে মানসিক চাপের শিকার হয়। পরিবার ও স্কুলকে আরও সতর্ক হতে হবে, আচরণে পরিবর্তন দেখলে দ্রুত নজর দিতে হবে।” ছেলেটি নাবালক হওয়ায় কোনও ফৌজদারি মামলা দায়ের করা হয়নি।