রবিবার রাতে পেশায় ব্যবসায়ী পবন প্যাটেলকে ধাওয়া করে একদল দুষ্কৃতী। লখনউয়ের সামিট বিল্ডিং কমপ্লেক্সের ভিতরে দুষ্কৃতীরা পবনকে ধরে ফেলে। এরপর একটি থার SUV–র সামনের চাকা জোর করে তাঁর পায়ের উপর তুলে দেয়।
.jpg.webp)
লখনউয়ে ব্যবসায়ীর ওপর হামলা
শেষ আপডেট: 26 January 2026 12:38
দ্য ওয়াল ব্যুরো: ব্যবসায়ীকে ধাওয়া করে ঘিরে ফেলে একদল দুষ্কৃতী। এরপর তাঁকে আটকে রেখে এসইউভি গাড়ির চাকা চড়িয়ে দেয় পায়ের উপর। টানা ২৫ মিনিট ধরে চাকার তলায় পিষতে থাকে ব্যবসায়ীর পা (Businessman's legs were crushed under the wheels)। আশেপাশে অনেকেই উপস্থিত ছিল কিন্তু ভয়ে কেউ আর এগিয়ে যেতে পারেনি। লখনউয়ের এই নৃশংস ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, রবিবার রাতে পেশায় ব্যবসায়ী পবন প্যাটেলকে (Pawan Patel) ধাওয়া করে একদল দুষ্কৃতী। লখনউয়ের সামিট বিল্ডিং কমপ্লেক্সের ভিতরে দুষ্কৃতীরা পবনকে ধরে ফেলে। এরপর একটি থার SUV–র সামনের চাকা জোর করে তাঁর পায়ের উপর তুলে দেয়। প্রায় ২৫ মিনিট ধরে তাঁকে ধরে রাখা হয় আর চাকায় পিষতে থাকে ব্যবসায়ীর পা। পবন যন্ত্রণায় ছটফট করলেও কেউ এগিয়ে যেতে পারছিল না।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন স্থানীয় বাসিন্দা মিলে গাড়িটি ঠেলে সরানোর চেষ্টা করছেন, আর পবন মরিয়া চেষ্টা করছেন মুক্ত হওয়ার। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাহায্যে গাড়িটি সরিয়ে তাঁকে বের করে আনে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Lucknow Trader Injured)। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করে ধরতে তল্লাশি চলছে। ঠিক কী কারণে এই হামলা- তা জানার চেষ্টা চলছে।
এই ঘটনার পর ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বড় কোনও ব্যবসায়িক বিবাদ নাকি ব্যক্তিগত শত্রুতাই এর কারণ- সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।
কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের আরও একটি ঘটনা চাঞ্চল্য তৈরি করেছিল। জৌনপুরের এক যুবক প্রতিবন্ধী কোটা (disabled quota) কাজে লাগিয়ে এমবিবিএস (MBBS) কোর্সে ভর্তি হওয়ার আশায় নিজের পা কেটে ফেলেছেন বলে পুলিশের তদন্তে উঠে আসে। প্রথমে যুবক ও তাঁর পরিবার পুলিশকে জানিয়েছিলেন, তাঁকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আক্রমণ করেছে। কিন্তু পরে তদন্তে স্পষ্ট হয়, বাইরে থেকে কেউ হামলা করেনি—যুবক নিজেই নিজের পা কেটেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, যুবক তাঁর বাঁ পায়ের চারটি আঙুল কেটে ফেলেন, শুধু বৃদ্ধাঙ্গুলি (thumb) অক্ষত থাকে। এই বিষয়টি তিনি নিজের বান্ধবীকে (girlfriend) জানিয়েছিলেন। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে লাইন বাজার থানা (Line Bazaar police station) এলাকার মধ্যে। যুবকের নাম সুরজ ভাস্কর (Suraj Bhaskar), বয়স ২৪ বছর। তিনি খলিলপুরের (Khalilpur) বাসিন্দা। পরিবারে রয়েছেন তাঁর মা, এক দাদা এবং এক বোন। দাদা কর্মরত। সুরজ ডি-ফার্মা (D-Pharma) পাশ করেছেন এবং গত তিন বছর ধরে এমবিবিএসের প্রস্তুতি নিচ্ছিলেন।
১৮ জানুয়ারি রাতে সুরজ তাঁর নির্মীয়মাণ বাড়িতে একা ঘুমোচ্ছিলেন। পরদিন সকালে তাঁর বাঁ পা কাটা অবস্থায় পাওয়া যায়। পরিবারের তরফে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমে তাঁকে জেলা হাসপাতালে (district hospital) ভর্তি করা হয়, পরে পার্থ হাসপাতালে (Parth Hospital) স্থানান্তর করা হয়।
তদন্ত চলাকালীন পুলিশ ঘটনাস্থল থেকে সিরিঞ্জ (syringe), অ্যানাস্থেসিয়া (anesthesia) ভর্তি শিশি এবং একটি করাত মেশিন (saw machine) উদ্ধার করে। কল ডিটেইল রেকর্ড (CDR), ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা এবং সন্দেহভাজনদের জেরা করে পুলিশ নিশ্চিত হয়— এই ঘটনায় কোনও বহিরাগত জড়িত নেই।