Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বকেয়া টাকা মেটায়নি, বাংলাদেশের আকাশসীমায় ঢুকতে পারছে না স্পাইসজেট! কলকাতা থেকে ঘুরপথে উড়ছে বিমান

বাংলাদেশের আকাশসীমা বন্ধ থাকায় বিমানগুলোকে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এতে সামান্য জ্বালানি খরচ বাড়বে, উড়ান সময়ও বেশি (spicejet flight delays) লাগবে।

বকেয়া টাকা মেটায়নি, বাংলাদেশের আকাশসীমায় ঢুকতে পারছে না স্পাইসজেট! কলকাতা থেকে ঘুরপথে উড়ছে বিমান

বাংলাদেশের আকাশসীমা স্পাইসজেটের জন্য বন্ধ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 February 2026 19:03

দ্য ওয়াল ব্যুরো: বকেয়া টাকা না মেটানোয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ (Bangladesh airspace ban)। এরফলে বিমান সংস্থার পরিষেবায় ব্যাঘাত ঘটছে। একাধিক গন্তব্যে পৌঁছতে ঘুরপথে উড়ছে বিমান। এরফলে সময় ও খরচ দুইই বেড়েছে, সমাধান খুঁজতে মরিয়া বিমান সংস্থা।

বকেয়া টাকা না দেওয়ায় নিষেধাজ্ঞা 

সূত্রে খবর, বকেয়া টাকা না দেওয়ার (spicejet unpaid dues) কারণেই বাংলাদেশ স্পাইসজেটকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না। এর ফলে কলকাতা-সহ বিভিন্ন শহর থেকে বিমানের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা-গুয়াহাটির মতো ছোট রুটেও উপায় না পেয়ে ঘুরপথে উড়ছে বিমান। এরফলে যাত্রীদেরও সমস্যায় পড়তে হচ্ছে।

ফ্লাইটরাডার২৪-এর ডেটায় দেখা গেছে, সাধারণত বাংলাদেশি আকাশপথ দিয়ে যাওয়া কয়েকটি রুট এখন বিকল্প করিডর ব্যবহার করছে।

ঘুরপথে উড়ানে বাড়ছে খরচ

বাংলাদেশের আকাশসীমা বন্ধ থাকায় বিমানগুলোকে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এতে সামান্য জ্বালানি খরচ বাড়বে, উড়ান সময়ও বেশি (spicejet flight delays) লাগবে। বিশেষজ্ঞদের মতে, পূর্ব ভারতের ছোট রুটে এই পরিবর্তন বেশিদিন চললে অপারেশনাল খরচ বাড়িয়ে দিতে পারে।

স্পাইসজেট (SpiceJet) আগে থেকেই আর্থিক টানাপড়েনের মধ্যে রয়েছে। গতবছর শেষ তিনমাসে ২৬৯.২৭ কোটি টাকার লোকসান হয়েছে সংস্থার। কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়তি খরচ ও  বিশেষ কয়েকটি এককালীন ব্যয়ের কারণে এই লোকসান আরও বৃদ্ধি পেয়েছে।

তবে বাংলাদেশের আকাশসীমা (India Bangladesh aviation) ব্যবহারে যে নিষেধাজ্ঞা এসেছে, এনিয়ে দ্রুত সমাধান হবে বলেই জানিয়েছেন সংস্থার কর্তারা।

শেয়ার মার্কেটে কী প্রভাব

শেয়ার মার্কেটে (Share market) এই খবরের প্রভাব খুব বেশি পড়েনি। বম্বে স্টক এক্সচেঞ্জে দুপুরের ট্রেডিংয়ে স্পাইসজেটের শেয়ার প্রায় ১ শতাংশ কমে দাঁড়ায় ১৬.৮১ টাকা।

বাংলাদেশের এই নিষেধাজ্ঞা স্পাইসজেটের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্থা বলছে, তাদের উড়ান পরিষেবা আপাতত স্বাভাবিকই চলছে। তবে আকাশসীমা দীর্ঘদিন বন্ধ থাকলে জ্বালানিতে বেশি খরচ হবে, উড়ান পথও লম্বা হবে- সব মিলিয়ে খরচ অনেকটাই বাড়তে পারে (airline overflight charges)। আর্থিকভাবে চাপে থাকা স্পাইসজেটের কাছে এই অতিরিক্ত বোঝা ভবিষ্যতে সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।


```