Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাষ্ট্রপতি ভবনের অদূরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, দেহ পড়ে রইল ঘণ্টার পর ঘণ্টা

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে (২৬) গ্রেফতার করে গাড়িটি আটক করা হয়েছে। গাড়ির ভেতর থেকে মদের বোতল উদ্ধার করেছেন আধিকারিকরা। 

রাষ্ট্রপতি ভবনের অদূরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, দেহ পড়ে রইল ঘণ্টার পর ঘণ্টা

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 10 August 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির চাণক্যপুরীতে শনিবার সকালে দ্রুতগতির একটি থারের ধাক্কায় মৃত্যু হল পথচারীর, গুরুতর আহত আরও এক জন। রাষ্ট্রপতি ভবন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটলেও, মৃতদেহ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় পড়ে ছিল বলে অভিযোগ। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং আহতকে হাসপাতালে পাঠানো হয়। কড়া নিরাপত্তায় মোড়া এমন জায়গায় কীভাবে এতক্ষণ পড়ে রইল দেহ? আগে উদ্ধার করা হলে কি বাঁচানো যেত? উঠতে শুরু করেছে প্রশ্ন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে (২৬) গ্রেফতার করে গাড়িটি আটক করা হয়েছে। গাড়ির ভেতর থেকে মদের বোতল উদ্ধার করেছেন আধিকারিকরা। ফরেনসিক দল ঘটনাস্থল ও গাড়ি থেকে আরও প্রমাণ সংগ্রহ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছেন, গাড়িটি তাঁর বন্ধুর, তিনি ধার নিয়ে চালাচ্ছিলেন।

কীভাবে ঘটল এত বড় দুর্ঘটনা? চালকের বক্তব্য, দুর্ঘটনার কিছু আগে তাঁর ঘুম পেয়ে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তিনি সেসময় মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভাইরাল হওয়া দৃশ্যে দেখা গিয়েছে, পাঁচ দরজার মাহিন্দ্রা থার রক্স গাড়িটির বাম দিকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে।

এই দুর্ঘটনা ফের আলোচনায় এনেছে মাহিন্দ্রা থার ও তার জনপ্রিয়তাকে। ২০১০ সালে বাজারে আসার পর থেকে এই এসইউভি অফ-রোডিং ক্ষমতা ও দাপুটে চেহারার জন্য বিপুল সাড়া ফেলেছিল। পরে মাহিন্দ্রা পাঁচ দরজার থার রক্স বাজারে আনে, যার দাম ১৩ লক্ষ থেকে ২৩ লক্ষ টাকা পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত রিলস ও ভিডিওতে এই গাড়ি দেখা যায়। তবে বেপরোয়া গাড়ি চালানো, অনেক সময় রিল শুটের জন্য, বারবার এই গাড়িকে ভুল কারণে শিরোনামে এনেছে।

গত সপ্তাহে গুরুগ্রামে চলন্ত থারের ছাদে বসে এক যুবতীর ভিডিও ভাইরাল হয়েছিল, যা নিয়ে তীব্র সমালোচনা হয়। গত মাসে জম্মুর একটি ভিডিওতে দেখা গিয়েছিল, থার এক স্কুটারকে ধাক্কা মেরে পরে উল্টোদিকে চালিয়ে স্কুটারচালকের উপর দিয়ে চলে যায়, গুরুতর আহত হন তিনি।

তাই চাণক্যপুরীরর এই দুর্ঘটনা নিয়েও একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। 


```