Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোচবিহারে গুলিতে মৃত্যু পঞ্চায়েত সদস্যের ছেলের, জখম আরও ১

ভরা হাটে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গেছে। হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

কোচবিহারে গুলিতে মৃত্যু পঞ্চায়েত সদস্যের ছেলের, জখম আরও ১

প্রতীকী ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 9 August 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ফের কোচবিহারে শ্যুটআউট। এবার গুলিবিদ্ধ পুণ্ডিবাড়ির আরও এক পঞ্চায়েতের ছেলে। তাঁর নাম অমল রায়। ভরা হাটে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গেছে। হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অমল নামের ওই যুবক ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুুন্তলা রায়ের ছেলে। শনিবার দুপুরে ডোডেয়াহাটে কেনাকাটা করতে এসেছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ করে গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে এনজেএম হাসপাতলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দিনদুপুরে শ্যুটআউটের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দারা জানান, ভরা হাটে কেনাকাটা করছিলেন অমল। আচমকা বাইকে করে আসা দুই দুষ্কৃতী অমলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। গুলিতে জখম হয়েছেন রাজু নামে আরও এক তৃণমূল কর্মী। এরপর গুলি চালাতে চালাতে আলিপুরদুয়ারের দিকে পালিয়ে যায় আততায়ীরা।

জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, গোটা ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীর খোঁজ চলছে।বাইকে নিয়ে দুই দুষ্কৃতী এসেছিল বলে জানতে পেরেছেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা পার্থপ্রতীম রায়। তিনি জানান, অমল তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী। দলের যুবনেতা। তাঁকে এভাবে দিনেদুপুরে খুন করা হল। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন পার্থবাবু। তিনি বলেন,"এটাই প্রথম নয়। এ ধরণের ঘটনা পরের পর ঘটছে। পুলিশ সক্রিয় হলে এমনটা হত না।" উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। পুলিশকে আরও সক্রিয় হতে হবে বলে মন্তব্য করেন তিনিও।


```