Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'স্পেশাল ২৬'-এর কায়দায় দিল্লিতে ডাকাতি! লক্ষাধিক টাকার গয়না-নগদ নিয়ে উধাও 'ভুয়ো' সিবিআই

তল্লাশির নামে বাড়ির লোকজনকে চাপে ফেলে গয়না ও নগদ টাকা নিয়ে নেয় অভিযুক্তরা। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় বাড়ির সদস্যরা তাঁদের নথি দেখাতে বললে তারা বাড়িরই একটা রেজিস্টারে সই করে চলে যায়।

'স্পেশাল ২৬'-এর কায়দায় দিল্লিতে ডাকাতি! লক্ষাধিক টাকার গয়না-নগদ নিয়ে উধাও 'ভুয়ো' সিবিআই

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 20 July 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সিনেমার প্লট এবার বাস্তবে! ছক কষে দিল্লির এক পরিবারের সর্বস্ব লুঠ করল তিন প্রতারক। ভুয়ো সিবিআই অফিসার সেজে বাড়িতে ঢুকে তল্লাশি চালায়, এরপর বহুমূল্যের গয়না এবং কয়েক লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দেয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সকলে বলছেন, 'ঠিক একেবারে স্পেশাল ২৬' (Special 26 in real life)।

পুলিশ সূত্রে খবর, দিল্লির ওয়াজিরাবাদের লেন নম্বর ৯–এ ঘটনাটি ঘটেছে। প্রতারিত পরিবার জানিয়েছে, একদিন সন্ধ্যাবেলা আচমকাই একজন মহিলা ও দু'জন পুরুষ তাঁদের বাড়িতে আসেন। তাঁরা নিজেদের 'সিবিআই অফিসার' হিসেবে পরিচয় দেন। বলেন যে ওখলা শাখা থেকে এসেছেন। তাঁদের কাছে বাড়িতে তল্লাশি চালানোর নোটিসও রয়েছে (Fake CBI raid)।

এরপরই শুরু হয় আসল খেলা! জানা যায়, তল্লাশির নামে বাড়ির লোকজনকে চাপে ফেলে গয়না ও নগদ টাকা নিয়ে নেয় অভিযুক্তরা। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় বাড়ির সদস্যরা তাঁদের নথি দেখাতে বললে তারা বাড়িরই একটা রেজিস্টারে সই করে চলে যায়। কিছুক্ষণ পরেই পরিবারের সন্দেহ হয়। দ্রুত থানায় তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিশ (Delhi Police)। বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। শেষ পর্যন্ত তিনজনকেই গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ডিসিপি রাজা বান্থিয়া।

পুলিশ জানায়, এর আগেও দেশের বিভিন্ন রাজ্যে এ ধরনের ভুয়ো অভিযান চালিয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রতাপগড়ে পাঁচ জন ব্যক্তি আয়কর ও সিবিআই অফিসার সেজে এক বাড়িতে হানা দিয়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পাঞ্জাবের লুধিয়ানায় এক ১৯ বছরের যুবক সিবিআই অফিসার সেজে এক ব্যক্তিকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ১৮ লক্ষ টাকা আদায় করে।


```