Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভাষা বিতর্কের মধ্যেই বাড়িতে মাতৃভাষায় কথা বলার আহ্বান আরএসএস প্রধান মোহন ভাগবতের

ভাষা-বিতর্কের আবহে ভাগবতের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। 

ভাষা বিতর্কের মধ্যেই বাড়িতে মাতৃভাষায় কথা বলার আহ্বান আরএসএস প্রধান মোহন ভাগবতের

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 January 2026 16:56

দ্য ওয়াল ব্যুরো: ভাষা, জাত এবং আর্থিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সামাজিক ঐক্যের বার্তা দিলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। বুধবার ছত্তীসগড়ের রায়পুর জেলার সোনপাইরি গ্রামে এক ‘হিন্দু সম্মেলন’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অন্তত বাড়ির ভিতরে সবাইকে মাতৃভাষায় কথা বলা উচিত। একই সঙ্গে তাঁর মন্তব্য, ভারতের সব ভাষাই সমান মর্যাদার অধিকারী (RSS Mother Tongue)।

ভাষা-বিতর্কের আবহে ভাগবতের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে দক্ষিণ ভারতের একাধিক আঞ্চলিক দলের অভিযোগ, মোদী সরকার হিন্দিকে প্রাধান্য দিতে গিয়ে আঞ্চলিক ভাষাগুলিকে কোণঠাসা করছে— এই পরিস্থিতিতে আরএসএস প্রধানের বক্তব্য নতুন করে আলোচনা উসকে দিল।

পাশাপাশি, দেরাদুনে ত্রিপুরার ছাত্রী অ্যাঞ্জেল চাকমার হত্যাকাণ্ড এবং তাঁর উপর জাতিগত বিদ্বেষমূলক আচরণের অভিযোগ ঘিরে দেশজুড়ে ক্ষোভের আবহেও সামাজিক সম্প্রীতির উপর জোর দিলেন ভাগবত।

আরএসএস প্রধান বলেন, “নিজের রাজ্যের বাইরে থাকলে সেই রাজ্যের ভাষা শেখা উচিত। কারণ ভারতের সব ভাষাই জাতীয় ভাষা— কোনও ভাষাই ছোট বা বড় নয়।” তাঁর কথায়, দেশ সবার, আর ঐক্যই ভারতের পরিচয়।

ভাগবতের বক্তব্যের প্রশংসা করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেন, “ভারত এমন এক দেশ, যেখানে ‘বন্দে মাতরম’ বললেই সে ভারতীয়। মোহন ভাগবত যে অন্তর্ভুক্তিমূলক জাতীয়তার কথা বলেছেন, তা একেবারেই যথার্থ।” উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকও বলেন, সমাজকে ঐক্যবদ্ধ রাখার বার্তাই বরাবর দিয়ে আসছেন আরএসএস প্রধান।

শিবসেনা নেত্রী শাইনা এনসি-র মতে, ভারত বরাবরই সামাজিক সম্প্রীতির প্রতীক। তাঁর কথায়, “ভাষা, জাত, ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করাই আসল।” তবে বিরোধীদের একাংশ এই বক্তব্যে দ্বিচারিতার গন্ধ পাচ্ছেন। আরজেডি সাংসদ মনোজ ঝা প্রশ্ন তুলেছেন, “মোহন ভাগবত কার আদর্শের প্রতিনিধি? বিজেপির নয় কি? তাহলে তাঁর কথাগুলি প্রথমে বিজেপিকেই মানা উচিত।”

ত্রিপুরার ছাত্রীর মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, বাস্তবে ভাষাগত ও জাতিগত বৈষম্যের ঘটনায় আরএসএস বা বিজেপির নীরবতাই বেশি চোখে পড়ে। কংগ্রেস নেতা রশিদ আলভিরও কটাক্ষ, “এই বক্তব্যে বাস্তবে কোনও পরিবর্তন হবে না। দক্ষিণ ভারতে হিন্দি চাপিয়ে দেওয়ার প্রবণতা আগে বন্ধ করতে হবে বিজেপিকে। মোহন ভাগবতের উচিত নিজের সংগঠন ও দলকে আগে বোঝানো।”


```